নিজস্ব প্রতিবেদন ৩০ অক্টোবার ২০২৪ ০৫:৪২ পি.এম
ছবি: সংগৃহীত
ছাত্রদল নেতা ও শিক্ষার্থী হত্যার অভিযোগে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি- এ প্রশ্ন তুলে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রশ্ন তোলেন তিনি।
নাছির উদ্দীন নাছির বলেন, গত ৪ আগস্ট মাগুরা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচার চালানো গুলিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বী) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহত হন। আমরা গণমাধ্যমে দেখেছি এবং ওই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি- ওইদিন ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন সাকিব আল হাসানের বাবা (খন্দকার মশরুর রেজা)। কিন্তু ওই ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার একটিতেও সাকিব আল হাসানের বাবাকে আসামি করা হয়নি। এতে জাতীয়তাবাদী ছাত্রদল খুবই উদ্বেগ প্রকাশ করছে। আমরা সাকিব আল হাসানের বাবাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ সময় তিনি ছাত্রদলের সিনিয়র নেতা হত্যা এবং শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের কাজ দ্রুত সময়ে শেষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে নাছির উদ্দীন আরও বলেন, গত ১৫ বছরে মাগুরায় বিএনপির নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। চলতি বছরের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে সাকিব আল হাসান এমপি হওয়ার পর তার বাবা সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। বিশেষ করে ৪ আগস্ট তার বাবার নেতৃত্বে ছাত্র-জনতার ওপর হামলা করা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, মাগুরার ঘটনায় হওয়া দুটি হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটা রহস্যজনক।
খুলনা বিভাগে সাংগঠনিক সফরের অংশ হিসেবে এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় অংশ নিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিবারের সঙ্গে মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি দেখা করেন এবং আজ (বুধবার) সকালে মেহেদী হাসানের কবর জিয়ারত করেন তিনি।
এরপর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্রলীগের মতো জোর করে মিছিলে নেওয়া, শিক্ষার্থীদের ওপর হামলা-মারধর, শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনায় যুক্ত হবে না ছাত্রদল।’
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার