বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

শাহবাগের সমাবেশ থেকে ৩ বার্তা দেবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদন ০৩ আগষ্ট ২০২৫ ০৪:২৬ এ.এম

শাহবাগের সমাবেশ থেকে ৩ বার্তা দেবে ছাত্রদল ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীতে রোববার পৃথক দুই স্থানে সমাবেশ করবে। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে সংগঠন দুটি। বড় জমায়েত করে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছে দুপক্ষই। সারা দেশে থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন এই সমাবেশে।

রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারা উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে এনসিপি। বিকাল ৪টায় সমাবেশ শুরু করবে দলটি।

জানা গেছে, গত বছরের এই দিনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। দিনটি স্মরণ করতে এ সমাবেশ করছে ছাত্রদল ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি।

ছাত্রদলের সমাবেশকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি।

সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ হ্রাস, সুশৃঙ্খল করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে ছাত্রদল।

সংগঠনটির সহসভাপতি ডা. আউয়াল বলেন, এ দিনটি আমাদের কাছে স্মরণীয়। এই দিনে হাসিনার পদত্যাগের ডাক আসে। তাই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে। এতে ছাত্রদলের লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের নির্দেশনায় বলা হয়, ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। শাহবাগ এলাকায় একাধিক হাসপাতাল থাকার বিষয়টি বিবেচনা করেছে ছাত্রদল।

কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশ থেকে আসা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

এদিকে সমাবেশ বাস্তবায়নের জন্য ২৫৪ জনের সমন্বয়ে ৯০টি টিম গঠন করেছে ছাত্রদল। জেলা, মহানগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব এসব টিমকে দেওয়া হয়েছে। এছাড়া ৮৭ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। জরুরি, প্রাথমিক সেবা ও প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা রাখা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার