নিজস্ব প্রতিবেদন ০৯ নভেম্বার ২০২৪ ০১:৪৬ পি.এম
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবচেয়ে বড় পরিসরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠান করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) আসরের নামাজের পর উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দোয়া ও গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষের ঢল নামে।
আয়োজকরা বলেন, গণভোজ উপলক্ষে ৩টি গরু ও ৩টি খাসি জবাই করা হয়। রান্না হয় ৪০ মণ চালের ভাত। মাংসের সঙ্গে ছিল ২৫ মণ ডাল। নেতাকর্মীরা ছাড়াও অনুষ্ঠানে ১৫ থেকে ১৬ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়।
গুমানীগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন গাইবান্ধা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও মানুষের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে লাইন ও সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ মাঠে বসে ভোজ করে।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন বিএনপি, অঙ্গ ও সংগঠনের জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
মাহফিলের সভাপতিত্ব করেন গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর। এ ছাড়া বক্তব্য দেন রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক ফারুক আহম্মেদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল করিম মনু, রেজানুল হাবিব রফিক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সাদ্দামসহ অন্যরা।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩