নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৩:৪১ এ.এম
ছবি: সংগৃহীত
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘যেকোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।’
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
দেশের সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারেরও আড়াই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছিল।’ তিনি বলেন, ‘দেশের সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির কোনো মতভিন্নতা বা আপত্তি নেই। তবে তা জনগণের রায়ে প্রতিষ্ঠিত সরকারের মাধ্যমে হতে হবে।’
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নেই।’
তারেক রহমান বলেন, ‘আজ যারা দলীয় পদ পাওয়ার জন্য নির্বাচন করছেন তাদের কাছে কাউন্সিলররা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আগামী নির্বাচনে জনগণ গুরুত্বপূর্ণ। এ জন্য জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে, পাশে রাখতে হবে।’
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের দু’টি বিষয়ে প্রতিজ্ঞা করান। তিনি বলেন, ‘দুটি বিষয়ে প্রতিজ্ঞা করতে হবে। একটি হলো, যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তে আমরা একমত থাকব। একই সঙ্গে দলকে যেন কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকব।’
ঢাকার বার্তা/রাজা
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার