নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৭:২৩ এ.এম
ছবি: সংগৃহীত
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে নিজের গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। তার কাছ থেকে ট্রাম্পের দূরত্ব ছিল ৩০০-৫০০ গজের মতো। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত চারটি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয়। তাকে গ্রেপ্তার করা হয়।
বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রাউথ। ধীরে ধীরে উঠে আসছে তার সম্পর্কে বিস্তারিত।
বিবিসে রায়ান ওয়েসলি রাউথের সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুঁজে পেয়েছে। সেখানকার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে রাউথ ইউক্রেন সমর্থক। ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য তিনি বিদেশী যোদ্ধাদের ইউক্রেনীয় বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তার প্রোফাইলে ফিলিস্তিনপন্থী, তাইওয়ানপন্থী এবং চীন-বিরোধী বার্তাও রয়েছে। বিভিন্ন সময় পোস্টে তিনি কোভিড-১৯ ভাইরাসকে জৈবিক অস্ত্র উল্লেখ করে এর জন্য চীনকে দায়ী করেছেন।
কোনো সামরিক অভিজ্ঞতা না থাকা রাউথ ২০২৩ সালে নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, তিনি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পরপরই ইউক্রেনে গিয়েছিলেন যাতে তালেবান থেকে পালানো আফগান সৈন্যদের মধ্যে সামরিক নিয়োগ পেতে পারেন।
প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, রাউথের এর আগেও অপরাধের রেকর্ড ছিল। রায়ান রাউথকে ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে উত্তর ক্যারোলিনার গিলফোর্ড কাউন্টিতে অসংখ্য বড় ধরণের অপরাধের জন্য অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত করা হয়েছিল। অপরাধের মধ্যে রয়েছে লুকানো অস্ত্র বহন, পুলিশ অফিসারের গ্রেপ্তার প্রতিরোধ, বাতিল লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, চুরি হওয়া সম্পত্তি দখল এবং মোটরসাইকেল দিয়ে এক্সিডেন্ট।
মার্কিন মিডিয়ার সাথে কথা বলার সময় রাউথের ছেলে ওরান তাকে ‘প্রেমময় এবং যত্নশীল বাবা’ হিসেবে উল্লেখ করেছেন। ওরান বলেন, ‘আমি ঠিক জানি না ফ্লোরিডায় কী ঘটেছে। তবে এতটুকু জানি, ঘটনা আয়ত্বের বাইরে চলে গেছে। বাবা হিসেবে আমি যাকে চিনি তিনি এই ধরণের কোনো কাজ করতে পারেন বলে বিশ্বাস হচ্ছে না।’
গুলির ঘটনার পর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস একটি বিবৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে কমলা বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সিক্রেট সার্ভিসের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেছেন ‘আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা বা অন্য কোনো সহিংসতার স্থান নেই।’
এর আগে গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন তিনি।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না