সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ঢাবির ১৫০০ শিক্ষার্থীকে কোরআন দিয়ে বরণ

নিজস্ব প্রতিবেদন ১৭ নভেম্বার ২০২৪ ০৩:৩৫ পি.এম

ঢাবির ১৫০০ শিক্ষার্থীকে কোরআন দিয়ে বরণ ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে পবিত্র কোরআন ও হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনীগ্রন্থ (সিরাত) দিয়ে বরণ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অভিনব নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে ঢাকা ইউনিভার্সিটি দাওয়াহ অ্যাসোসিয়েশন নামক সংগঠন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যাকাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থটের মহাপরিচালক ড. এম আবদুল আজিজ, জি (অব.) কর্নেল মো. জাকারিয়া হোসেন, ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মোখতার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহা রফিকুল ইসলাম, কবি, লেখক ও চিন্তক মুসা আল হাফিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপুসহ দাওয়া অ্যাসোসিয়েশনের নেতারা।

আয়োজন প্রসঙ্গে হামিদুর রশিদ জামিল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ অ্যাসোসিয়েশন দুপুরে নবীনবরণ প্রোগ্রামের আয়োজন করে। এতে দেশবরেণ্য স্কলারগণ উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমাদের পক্ষ থেকে একটি কোরআন, প্রসপেক্টাস, সিরাতগ্রন্থ ও চাবির রিং উপহার ছিল।

তিনি বলেন, দাওয়াহ নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছানো এবং উচ্চতর চিন্তার স্ফূরণ ঘটানো আমাদের উদ্দেশ্য। এই নবীনবরণ শুধুই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি এক স্নেহময় আলিঙ্গন, একটি উষ্ণ অভ্যর্থনা ছিল, যা জীবন চলার পথে একটি নতুন অধ্যায় যুক্ত করবে। দাওয়াহ অর্থাৎ আল্লাহর পথে আহ্বান, যা আমাদের অন্তরের গভীরতম উৎস হতে প্রসারিত হয়ে পৃথিবীজুড়ে মানবতার দিশারি হয়ে ওঠে। শিক্ষার্থীদের হৃদয়ে এই আহ্বানের তাৎপর্য অনুরণিত করতে, তাদের সামনে দাওয়াহর সৌন্দর্য মেলে ধরতে এবং মানবমুক্তির এই মহান অভিযাত্রায় যুক্ত করতে আমাদের এ নবীনবরণ।

জামিল আরও বলেন, আমরা ২০২২ সাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থী ভাইবোনদের নিকট দাওয়াতি কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ইতোপূর্বে আমরা ক্যাম্পাসের হাফেজ ভাইবোনদের নিয়ে হাফেজ সম্মেলনও করেছি। এ ছাড়াও আমরা বিভিন্ন সময় শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্মার্ট শিক্ষক-শিক্ষার্থীদের আস্থায় ক্যাম্পাস ৩৬৫

news image

রোজা ও ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

news image

স্বাধীনতার মালিক কে?(৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪)

news image

মাদকমুক্ত সমাজের স্বপ্নে তরুণরা

news image

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও নম্বর বণ্টনে নতুন নিয়ম

news image

শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা

news image

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

news image

ইসলামী বইমেলায় বাড়ছে পাঠকদের ভিড়

news image

পিআর নিয়ে গণভোট করা যেতে পারে: জাকসু ভিপি

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত, কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

news image

২৫ তারিখেই রাকসু নির্বাচন চান স্বতন্ত্র প্রার্থীরা

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডাকাতের গ্রাম’ থেকে মানুষের জনপদ হয়ে উঠছে: মির্জা গালিব

news image

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ

news image

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা নিয়ে বিতর্ক

news image

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: ঢাবি ছাত্রদল

news image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

news image

জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

news image

যে কারণে জাকসুতে ছাত্রদলের বিপর্যয়

news image

রোকেয়া হল থেকে একমাত্র ভোট পেলেন রাকিবুল, তাকেই বিয়ে করতে চান...

news image

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ডাকসুর প্রথম সভা

news image

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

news image

জুলাইযোদ্ধা সেই ফাইয়াজের বড় ভাই জাকসুর জিএস

news image

জাকসুর ফল ঘোষণার পূর্বে হাসিনার বিচার চেয়ে স্লোগান

news image

জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুরু

news image

এগিয়ে এলো জাকসুর ফল ঘোষণার সময়

news image

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য স্নিগ্ধার পদত্যাগ

news image

শেষ হলো জাকসুর ভোট গণনা

news image

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

news image

অবশেষে সন্ধ্যা সাতটায় জাকসুর ফল ঘোষণা