নিজস্ব প্রতিবেদন ১৯ নভেম্বার ২০২৪ ০৬:০৩ এ.এম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র তৌফিক হাসান (১৯) অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পাঁচ দিনেও অপহৃত মেধাবী ছাত্র তৌফিককে উদ্ধার হয়নি। এক মাত্র সন্তানকে না পেয়ে বার বার মূর্ছা যাচ্ছেন তৌফিকের পিতা-মাতা। অপহরণকারী চক্রের সদস্যরা ইতিমধ্যে বিভিন্ন কৌশলে তৌফিকের বাবার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। তারপরও তাকে ফেরত দেয়নি তৌফিককে।
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের চুহাত্তর গ্রামে তৌফিক হাসানের বাড়ি। তার পিতার নাম মো. ইব্রাহীম মিয়া।
সোমবার (১৮ নভেম্বর) তৌফিকের পিতা ইব্রাহীম মিয়া অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি যাওয়ার পথে মির্জাপুর পুরাতন বাস স্টেশনের পুষ্টকামুরী এলাকা থেকে তৌফিক অপহরণ হয়।
তিনি বলেন, সন্ধ্যা সারে ৭টার দিকে তৌফিকের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। সে মোবাইলে জানায়, বাবা আমি কলেজ থেকে মির্জাপুর বাস স্টেশনে নেমে অটো রিকসায় বাড়ি আসছি। তুমি বাড়ির পাশে রাস্তায় থেকো। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ। সকল আত্মীয় স্বজনদের বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।
ইতিমধ্যে অপহরণকারী চক্রের সদস্যরা মোবাইলে ও ম্যাসেঞ্জারে মাধ্যমে বিকাশের টাকা হাতিয়ে নিয়েছে। তারপরও তৌফিক হাসানকে ফেরত দেয়নি। একমাত্র সন্তানকে না পেয়ে দিশেহারা ইব্রাহিম মিয়া ও তার স্ত্রী হাজেরা বেগম। ছেলেকে উদ্ধারের জন্য ইতিমধ্যে মির্জাপুর থানায় এবং র্যাব টাঙ্গাইল অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন ইব্রাহীম মিয়া। র্যাব ও পুলিশ যৌথ ভাবে চেষ্টা চালাচ্ছেন তাকে উদ্ধারের জন্য। ঘটনার চার দিন পার হলেও কোন সন্ধান করতে পারেননি বলে তিনি জানান।
যে কোন মূল্যে তার একমাত্র সন্ধানকে অপহরণকারী চক্রের কবল থেকে উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রমিজ রায়হান বলেন, তৌফিক হাসানের পিতা ইব্রাহীম মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সূত্র ধরে তাকে উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩