নিজস্ব প্রতিবেদন ১৯ নভেম্বার ২০২৪ ১২:৩৯ পি.এম
ছবি: সংগৃহীত
পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের অফিস সহকারী কাম হিসাব সহকারী শাহীন ওরফে এনামুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া অভিযুক্ত শাহিনের বিরুদ্ধে ইনস্টিটিউটে নানা অনিয়ম, জালিয়াতিসহ নিজ বাবাকে মারধরের অভিযোগে বরগুনা আদালতে একাধিক মামলা করা হয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ সাবিনা আক্তার বলেন, গত রোববার (১৭ নভেম্বর) বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে অফিস সহকারী কাম হিসাব সহকারী শাহীন এনামুলের বিরুদ্ধে মামলা করেছি।
তবে ওই মামলায় ১ নম্বর সাক্ষী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা নাম দেখা গেছে। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে এফআইআর করার নির্দেশ দেন আদালত।
একই আদালতে গত ১৮ নভেম্বর বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে শাহীনের বিরুদ্ধে তার বাবা শাহজাহান মামলা করেছেন বলে জানা গেছে।
অভিযুক্ত শাহিন ওরফে এনামুল সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শাহজাহান।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ শাহজাহানের বয়স্ক ভাতার ১০ হাজার ৫০০ টাকা নিজের মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করেন এনামুল শাহিন। নিজের বয়স্কভাতার টাকা না পেয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞার কাছে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শাহজাহান। অভিযোগের প্রেক্ষিতে যাচাইবাছাই শেষে অভিযুক্ত শাহীন ও তার স্ত্রীর মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে ভুক্তভোগী শাহজাহানের সরকারি ভাতার টাকা গিয়েছে মর্মে জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভুক্তভোগী শাহজাহান বৃদ্ধের ভাতার টাকা ফেরত না দিলে ১৫/২০২৪ নম্বর সার্টিফিকেট কেসে শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইউএনও শামীম মিঞা। সেই মামলায় সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শাহিনকে গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর ইউএনও শামীম মিঞা বলেন, একজন বয়স্ক লোকের সরকারি ভাতার টাকা আত্মসাতের অভিযোগে শামীমের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ কাগজে অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করার একটি অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। এ বিষয়ে আদালতে একটি মামলা হয়েছে শুনেছি। আমি প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে অভিযোগের বিষয়গুলো ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩