নিজস্ব প্রতিবেদন ২১ ডিসেম্বার ২০২৪ ০২:২০ এ.এম
ছবি: সংগৃহীত
ডেনমার্কে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ ও সমাজসেবক এমদাদ আহমেদ (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মারা যান তিনি।
এমদাদ পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন। তার দেশের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। এর আগে ভাইয়ের হার্ট অ্যাটাকের সংবাদ পেয়ে গত ৯ ডিসেম্বর তার একমাত্র বোনও মৃত্যুবরণ করেন।
হাসপাতাল থেকে মো. জিয়াউল হক জানান, গত ৯ ডিসেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন বিমানবন্দর এলাকায় যাত্রীসহ ট্যাক্সি চালানো অবস্থায় এমদাদ হার্ট অ্যাটাক করেন। এ সময় পেছনে বসে থাকা যাত্রী নিজেই ট্যাক্সি চালিয়ে তাকে হাসপাতালে ভর্তি করান। সেদিন থেকেই এমদাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থার কোনো উন্নতি না হলে শুক্রবার পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এমদাদের স্ত্রী ও ১২ বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে। ব্যক্তি জীবনে এমদাদ খুবই সহজ-সরল ছিলেন এবং সবার কাছে খুব পরিচিত মুখ ছিলেন।
জানা গেছে, পারিবারিক সম্মতিতে ডেনমার্কের ব্রনবীতে অবস্থিত মুসলিম কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন করা হবে।
এদিকে যেদিন এমদাদ হার্ট অ্যাটাক করেন ঠিক একই দিন ভাইয়ের দুর্ঘটনার সংবাদ পেয়ে তার একমাত্র বোন ফেনীর ফুলগাজীর নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার দুই সপ্তাহ পর ভাই এমদাদ মারা গেলেন।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না