বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, চলছে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদন ২৬ মার্চ ২০২৫ ০৫:০৪ এ.এম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, চলছে সাঁড়াশি অভিযান ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা একটি মিছিলের পর নড়েচড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরজুড়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। বিভিন্ন আবাসিক হোটেলে চালানো হচ্ছে তল্লাশি। পাশাপাশি বড় শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেল এবং ব্যাচেলর বাসায় খোঁজ নিচ্ছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের কাছাকাছি সময়ে নগরের চকবাজার থানার চট্টেশ্বরী রোডের মাঝামাঝি এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করা মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলটি সিজিএস গ্রামার স্কুল এলাকায় এক মিনিটের কম সময়ে শেষ হয়ে যায়।

সিএমপি সূত্রে জানা গেছে, মিছিলে থাকা বেশিরভাগ লোক অচেনা। তারা বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। ইতোমধ্যে নগরের বিভিন্ন থানায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইতোমধ্যে নগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে। থানায় থানায় আবাসিক হোটেলে অবস্থান নেওয়া অতিথিদের তালিকা করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্মকর্তারা। তাছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলেও নতুন করে কেউ উঠেছেন কি না যাচাই করা হচ্ছে। এর বাইরে ব্যাচেলর বাসায়ও খোঁজ নেওয়া হচ্ছে সেখানে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন কি না।

নগর পুলিশের এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে বলেন, প্রত্যেক আবাসিক হোটেল-হোস্টেলে অভিযান নিশ্চিত করা হচ্ছে। সন্দেহজনক কাউকে পেলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ইফতারের আগ মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভিডিওর মাধ্যমে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা