নিজস্ব প্রতিবেদন ২৯ মার্চ ২০২৫ ০৪:৩৫ এ.এম
ছবি: সংগৃহীত
নওগাঁর পত্নীতলায় একটি মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় মুসল্লির ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কমিটির সেক্রেটারি ওবাইদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে। এতে আহত হয়েছেন দু'জন। অভিযুক্ত ওবাইদুল ইসলাম চৌধুরী স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৮ মার্চ) তারাবির নামাজের পর উপজেলার আকবরপুর ইউনিয়নের মধইল ইসলামী আলিম মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে । আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মধইল উত্তর পাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬) ও তার ছেলে আরাফাত হোসেন (২১)। তারা সম্পর্কে দুজনেই বাবা-ছেলে।
আহত বেলাল হোসেন বলেন, বাড়ির পাশেই মসজিদটি। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সেখানেই আদায় করি। মসজিদে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি কিন্তু দীর্ঘদিন ধরে এই কমিটির সাধারণ সম্পাদক ইচ্ছামত আদায় ও খরচ করে সেগুলো হিসাব কাউকে দেখায় না। কয়েকদিন আগে একবার আয়-ব্যয়ের হিসাব চেয়েছিলাম। তারপর থেকেই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এ বিষয়টি নিয়ে রাগান্বিত। এরই জেরে ২৭ শে রমজান তবারক হিসেবে জিলাপি, ইমাম-মুয়াজ্জিনের হাদিয়া বিষয়ে আলোচনা চলে। এ আলোচনার এক পর্যায়ে আমার ওপর হামলার ঘটনা ঘটে।
ৎহামলার বিষয়ে জানতে চাইলে ওবাইদুল ইসলাম চৌধুরী বলেন, তারাবির নামাজ পড়ে মিলাদে জিলাপি ও ইমাম মুয়াজ্জিনের হাদিয়া সম্পর্কে আলোচনা চলে। আমার বিরুদ্ধে বেলালকে মারার অভিযোগ সঠিক নয়, মসজিদ থেকে চলে যাবার পর মাঠে আমার ছেলে ও ভাইয়ের সঙ্গে মারামারি হয়ে জখম হতে পারে।
মসজিদ কমিটির সভাপতি আক্তারুজ্জামান চৌধুরী বলেন, শুনলাম সেক্রেটারির কাছে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় তাদের উপর হামলা হয়। যা ধর্মীয় প্রতিষ্ঠানে মোটেও কাম্য নয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় মারামারির একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩