সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঈদের বাজার করার সামর্থ্য নেই, হতাশায় দিন কাটছে আলীর

নিজস্ব প্রতিবেদন ৩০ মার্চ ২০২৫ ০৪:২৭ পি.এম

ঈদের বাজার করার সামর্থ্য নেই, হতাশায় দিন কাটছে আলীর ছবি: সংগৃহীত

সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে মেতে উঠতে প্রস্তুত, তখন পটুয়াখালীর বাউফলের অসহায় আলী হাসানের (২৪) পরিবার ঈদের বাজার করতে পারেননি। টানাপোড়েনের সংসারে নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে নতুন পোশাক বা ঈদের বিশেষ খাবার যেন তাদের কাছে বিলাসিতা।

জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় এক সময় পরিবার চালানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আলী হাসান (২৪)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনিই সংসারের বোঝা হয়ে গেছেন। এক মর্মান্তিক দুর্ঘটনা তার জীবনকে এক অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিয়েছে।

আলী হাসানের বাবার নাম খালেক রাঢ়ী। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী পাড়ের নিমদী গ্রামে বাড়ি। মা, বাবা, স্ত্রী ও দেড় বছর বয়সী আবু বকর সিদ্দিক নামে একটি ছেলে সন্তান রয়েছে তার।

খোঁজ নিয়ে জানা যায়, আলী হাসান ছোটবেলা থেকেই পরিবারের অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই বাবার সঙ্গে মাছ ধরার কাজে যুক্ত হন। কিন্তু নদীতে মাছ ধরার কাজ করেও পরিবারে সচ্ছলতা ফেরানো সম্ভব হয়নি। সংসারের টানাপোড়েনের কারণে আট বছর আগে ঢাকার পথে পা বাড়ান তিনি পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। ঢাকায় এসে তাঁতীবাজার মোড়ে ‘তুষার কাটিং’ নামে এক প্লেইন শিট কাটিংয়ের দোকানে কাজ শুরু করেন। ১২ হাজার টাকা বেতনের চাকরি আর বাবার আয় মিলিয়ে মোটামুটি ভালোভাবেই চলছিল তাদের সংসার। স্ত্রী ফারজানা, ছোট্ট ছেলে আবু বকর সিদ্দিক, বৃদ্ধ বাবা-মাকে নিয়ে তার স্বপ্ন ছিল সুখের জীবন গড়ার।

কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় এক মর্মান্তিক দুর্ঘটনায়। প্রায় দেড় বছর আগে কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ প্লেইন শিটের লট ভেঙে পড়ে আলী হাসানের ওপর। গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। দীর্ঘ চিকিৎসার পর জীবন ফিরে পেলেও দুই পায়ের হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে তিনি সম্পূর্ণ অচল হয়ে আছেন। চিকিৎসকরা ইলিজারভ পদ্ধতিতে অস্ত্রোপচার করলেও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করাতে পারছেন না তিনি।

দুর্ঘটনার পর থেকে আলী হাসান হুইলচেয়ারে বন্দি। চলাফেরা তো দূরের কথা, গোসল, খাওয়া, এমনকি নিত্যপ্রয়োজনীয় কাজেও অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল। তার দেখভালের পুরো দায়িত্ব পালন করছেন স্ত্রী ফারজানা, মা হেলেনা বেগম ও বৃদ্ধ বাবা খালেক রাঢ়ী।

আলী হাসান বলেন, আমি কোনো সরকারি সাহায্য পাইনি। আমি সরকারি অফিসে গেছিলাম কিন্তু আমাকে কোনো সাহায্য সহযোগিতা করেনি। যেই দোকানে কাজ করতাম সেই দোকানের মহাজন চিকিৎসার জন্য প্রতি মাসে ৩০০০ টাকা দেন। কিন্তু সেই টাকায় তো হয় না। কোনো বিত্তবান যদি আমার পাশে দাঁড়াতো তাহলে আমার জন্য ভালো হতো। 

আলী হাসানের স্ত্রী ফারহানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী এক্সিডেন্ট হওয়ার পর থেকে আমরা খুব কষ্টে দিন পার করতেছি। খুব অসহায় অবস্থায় আছি আমরা। আমার স্বামীর দুই পা ভেঙে গেছে। ডাক্তার বলছে ৫-৭ লাখ টাকা হলে আমরা তার উন্নত চিকিৎসা করাতে পারব এবং পরিপূর্ণভাবে হাঁটাচলা করতে পারবে। আমার শ্বশুর ছোট খাট কাজ করে। আমাদের পক্ষে তার চিকিৎসা চালানো সম্ভব না। আমরা আপনাদের সাহায্য কামনা করি। 

তিনি বলেন, ঈদের মার্কেট করার মতো ক্ষামতা আমাদের নেই, যদি কেউ আমাদের দেয় তাহলে নতুন জামা পড়তে পারব আর না হলে পারব না। যার স্বামী এ রকম অসুস্থ সেই একমাত্র জানে তার কী হাল হয়। সে সবার কাছে অবহেলার পাত্র হয়ে দাঁড়ায়। আমি আমার স্বামীকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় হাঁটতে দেখতে চাই ।

আলী হাসানের বাবা খালেক রাঢ়ী বলেন, সামনে ঈদ। আনন্দ ফুর্তির দিন আসতেছে। আমি এখন পর্যন্ত কারো জন্য কিছু কিনতে পারি নাই। আজকে সেহরি খাইছি শুধু মরিচ দিয়া, কিছু জোগাড় করতে পারি নাই। সবাই ঈদের আনন্দ করবে, আমাদের কোনো আনন্দ নাই। 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. আব্দুর রউফ বলেন, আলীর রিপোর্ট দেখলাম। তার হাড্ডি ভেঙে গেছে ও হাড্ডির ওপর চামড়া ও মাংসের ভেতর ইনফেকশন আছে। উন্নত চিকিৎসা দিলে অবশ্যই ভালো হওয়ার কথা। 

আরও খবর

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১