বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদন ০২ এপ্রিল ২০২৫ ০২:৩৯ এ.এম

ঈদের আনন্দ ৫ আগস্ট শুরু হয়েছে : শিবির সভাপতি ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঈদের যে আনন্দ, এটি মূলত সেই ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়েই শুরু হয়েছে। সেদিন এ দেশের মানুষের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে সেটি রাজপথ থেকে প্রত্যেক জায়গার সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে। গণভবন মুক্ত হওয়ার পর মানুষ সেজদায় গিয়েও মহান আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে আনন্দ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিগত সময়গুলোর তুলনায় এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম। আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, যে পরিবেশে ঈদ উদযাপন করেছি, এটি হঠাৎ করে হয়নি। এসবের পেছনে অনেক রক্ত, ঘাম ও শ্রম রয়েছে। অনেক জীবন আল্লাহ তায়লার কাছে চলে যাওয়ার ইতিহাস রয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে শহর শিবির আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী আমলে অনেকে শুধু ঈদ উদযাপন করতে পারেনি এমন নয়, বরং বাবা ইন্তেকাল করেছে কিন্তু সন্তান জানাজায় উপস্থিত হতে পারবেন কি পারবেন না-এমন শঙ্কা দেখা দিতো। অনেক ভাই জানাজায় উপস্থিত হতে পারেনি।

অন্যায়ের কাছে মাথানত করা যাবে না মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের লড়াই। আর এটি এসেছে ইসলাম থেকে। এজন্য জুলাই স্পিরিট ধারণ করে আল্লাহর দেওয়া বিধান আল কুরআন, সুন্নাহ ও রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি কাজ করতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। ইসলামী ছাত্র শিবিরকে সারা পৃথিবীর জন্য রহমত হয়ে উঠতে হবে।

ফেনী শহর শিবিরের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, মাদ্রাসাবিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবিদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অ্যাডভোকেট এ এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি আবদুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক প্রকৌশলী এস এম তানভীর উদ্দিন। 

ফেনী শহর শিবিরের সেক্রেটারী শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি নুরুল আবছার, প্রকৌশলী ফজলুল রহমান, সাবেক ফেনী শহর সভাপতি গোলাম আজাদ ভূঁইয়া, জামায়াতের ফেনী শহর আমির প্রকৌশলী নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফেনী শহর উত্তরের সভাপতি মহি উদ্দিন, সাবেক সভাপতি সালাউদ্দিন কিরণ, সেক্রেটারি ইমাম হোসেন আরমান, শিবিরের জেলা সভাপতি শরিফুল ইসলাম ও সেক্রেটারি আবু হানিফ হেলাল।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে ফেনীর ফুলগাজীতে শিবির নেতা শহীদ আলাউদ্দিনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন