নিজস্ব প্রতিবেদন ০৫ এপ্রিল ২০২৫ ০৩:০২ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে দুটি পৃথক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানা ও চান্দগাঁও থানা—প্রতিটি থানায় ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ১৫ মার্চ রাতে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর ১৬ মার্চ আদালতে হাজির করলে তাহসিন ও আনিছ হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। তবে রিমান্ডেও সে অপরাধের দায় স্বীকার করেনি। পুলিশ জানায়, সাজ্জাদ অত্যন্ত চতুর এবং পেশাদার সন্ত্রাসী।
সাজ্জাদের বিরুদ্ধে রয়েছে ট্রিপল মার্ডারসহ অন্তত ১৬টি মামলায় ওয়ারেন্ট। তার বিরুদ্ধে তদন্ত চলাকালেই ২৯ মার্চ রাতে চট্টগ্রাম নগরের সিরাজদৌল্লা রোডে সিনেমাটিক স্টাইলে জোড়া খুনের ঘটনা ঘটে, যার পেছনে সাজ্জাদ ও তার অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সাজ্জাদের স্ত্রী শারমীন আক্তার তামান্নাও হুকুমের আসামি। তিনি আগে থেকেই ফেসবুক লাইভে স্বামীকে ‘বান্ডিলে বান্ডিলে টাকা ঢেলে’ মুক্ত করার হুমকি দিয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করায় তিনিও এখন তদন্তের আওতায়।
নগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, ‘সাজ্জাদের অপরাধ নেটওয়ার্ক নির্মূলের জন্য কাজ চলছে। রিমান্ডে কিছু তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।’
তামান্নাকে আইনের আওতায় আনার বিষয়ে তিনি জানান, ‘নারী হিসেবে তাকে সহানুভূতির চোখে দেখা হলেও, তার বিতর্কিত কর্মকাণ্ড অপরাধজগতকে উৎসাহিত করছে। তাই তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’
রিমান্ডে সাজ্জাদের কাছ থেকে কী ধরনের তথ্য পেয়েছেন জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার সেকেন্ড অফিসার নূর ইসলাম বলেন, ‘সাজ্জাদ হোসেন পেশাদার সন্ত্রাসী। রিমান্ডে সে অপরাধের স্বীকারোক্তি দেয়নি। তবে বলেছে, ‘আমি নিজে কিছু করিনি।’ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে।’
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩