বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদন ০৯ আগষ্ট ২০২৫ ০২:১৪ এ.এম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উল্লাস ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ‘নো হল পলিটিক্স’ দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর তারা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিক্ষোভস্থলে এসে জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তার এ ঘোষণা প্রত্যাখ্যান করে ‘হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান’ দাবি জানান।

(Clip-Group)2

এর কিছু সময় পরে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, হলে সব ধরনের প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরে ছাত্ররা তার দাবি মেনে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন।

এর আগে রাত সাড়ে বারোটায় রোকেয়া হলের শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের তালা ভেঙে বিক্ষোভে বেরিয়ে আসে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন— “ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর”, “শিক্ষা ও রাজনীতি একসাথে চলে না”, “পড়ালেখা ও গেস্টরুম একসাথে চলে না” ইত্যাদি।

রোকেয়া হলের শিক্ষার্থী তাসলিমা সুলতানা বলেন, “বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই লেজুভিত্তিক দলকানা শিক্ষক ও ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে ভয় তৈরি করেছে এবং একাডেমিক পরিবেশ ধ্বংস করেছে। এ ধরনের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।”

 

থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়: তালা ভেঙে বেরিয়ে এলেন নারী শিক্ষার্থীরা

অন্য এক শিক্ষার্থী মামুন ইসলাম খান বলেন, “হলভিত্তিক ছাত্ররাজনীতি সরাসরি নিষিদ্ধ করা উচিত। যার রাজনীতি করার ইচ্ছা, সে মধুর ক্যান্টিনে গিয়ে করুক, কিন্তু আবাসিক হলের ভেতরে নয়। রাজনৈতিক সহিংসতায় অনেক শিক্ষার্থী মারা গেছে, কেউ অঙ্গহানি হয়েছে, অনেকে মানসিক চাপে আত্মহত্যা করেছে। আমরা আর এমন পরিবেশ চাই না।”

Card-Thumb-2

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রোকেয়া হলের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মুন্নি বলেন, “হলে নোংরা রাজনীতি গণরুম, গেস্টরুম ও কৃত্রিম সিট সংকট তৈরি করে। শিক্ষার পরিবেশ ধ্বংস করে হলগুলোকে টর্চার সেলে পরিণত করে। এত জীবন উৎসর্গের পরও কেনো এই রাজনীতি ফিরবে? আর কত জীবন দিতে হবে হলে রাজনীতির থাবা বন্ধ করার জন্য?”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিটি হলে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হবে এবং নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সাব্বির উদ্দিন রিয়ন নামের এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, বাম সংগঠন, ডান সংগঠন, গুপ্ত-সুপ্ত, প্রকাশ্য-অপ্রকাশ্যসহ সকল সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং হলে কোনো সংগঠনের কোনো প্রকার কমিটি, ছোট টিম, বড় টিম, মাঝারি টিম থাকতে পারবে না। ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ হল কমিটি, গুপ্ত ও ছোট টিমগুলোর তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি, ২০২৪ সালের ১৭ জুলাইয়ে সকল আবাসিক হলের শিক্ষার্থীদের নির্ধারিত (হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের স্বাক্ষরিত) নীতিমালা অনুযায়ী হল পরিচালনা করতে হবে।

"হল পলিটিক্স নিষিদ্ধ থাকবে" উপাচার্যের এমন আশ্বাসে শিক্ষার্থীরা রাত তিনটার দিকে হলে ফিরতে শুরু করে। প্রতিবেদনটি লেখার সময় রাত ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা।

amar-desh

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা যেসব দাবি তুলে ধরেন সেগুলো হলো-

- বিদ্যমান হল কমিটি বাতিল করার আগ সকল কমিটি মেম্বারের সিট বাতিল করতে হবে। এবং অফিসিয়ালি ছাত্রদলের হাই কমান্ডকে ক্ষমা চাইতে হবে।

- হলের রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর সকল গুপ্ত এবং প্রকাশিত কমিটি সামনে এনে বিলুপ্ত ঘোষণা করতে হবে।

- হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা স্বীকার করে প্রশাসনকে ক্ষমা চাইতে হবে।

- ডাকসু বানচাল করার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

- যথাসময়ে ডাকসু নির্বাচন কার্যকর করতে হবে।

- অভ্যুত্থানে ১৭ জুলাই এ উত্থাপিত হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের নীতিমালা বাস্তবায়ন করতে হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা