বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন

নিজস্ব প্রতিবেদক ১১ সেপ্টেম্বার ২০২৫ ০২:৫৬ পি.এম

সংগৃহীত সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় হট্টগোল হয়েছে। সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সভা বর্জন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এই আলোচনা সভা হয়। 

সভার শুরুতে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ নির্বাচনের জন্য খসড়া আচরণবিধি পড়ে শোনান। পরে শিক্ষার্থীরা আচরণবিধি নিয়ে নানান প্রশ্ন করলে কমিশন তার উত্তর দিতে থাকে। কিন্তু কথা বলার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে একধরনের উত্তেজনা ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। 

পরে সভার শেষ পর্যায়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ছাত্রদলের নেতা-কর্মীরা সভা বয়কট করে চলে যান।

বয়কটের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য মতবিনিময় সভার আয়োজন করে, অথচ এখানে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তারা ধরাবাঁধা নিয়ম করে দিয়েছে। যে কয়েকজন কথা বলার সুযোগ পেয়েছেন, তাঁদের একের অধিক প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। তাঁরা অতীত প্রশাসনের মতো শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে চেয়েছে। একচেটিয়াভাবে মতবিনিময় সভা করা হয়েছে। শিক্ষার্থীরা তাঁদের কথা বলার, জবাদিহিতা নেওয়া এবং প্রশ্ন করার সুযোগ না পাওয়ায় আমরা ছাত্রদল মতবিনিময় সভা বয়কট করেছি।’ 

এর আগে গতকাল বুধবার শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ফেসবুকে এক পোস্টে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা যথেষ্ট সন্দিহান এবং এই দলকানা প্রশাসনের অধীনে নির্বাচনে যাব কিনা তা এখন ভেবে দেখার বিষয়।’

তবে মতবিনিময় সভায় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী থেকে জানা যায়, নির্বাচন কমিশন মূলত যাতে হট্টগোল বা কোনো ধরনের ঝামেলা না হয়, এ জন্য লিখিত বক্তব্য দিতে বলে। অনেকে কয়েকটি করে প্রশ্ন করেছেন। একটার বেশি প্রশ্ন করতে না দেওয়ার বিষয়টি বানোয়াট। আর ছাত্রদল সভা বয়কট করেছে শুরুর দুই ঘণ্টা পর, বলা যায় শেষের দিকে। 

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। আজকে দুই ঘণ্টা আলোচনা হওয়ার পর শিক্ষার্থীদের বলা হয়, এখানে তো অনেক বয়স্ক স্যারেরা আছেন, আমরা আজকের মতো শেষ করি, পরে আবারও বসতে পারো। যেহেতু এটা চূড়ান্ত না। প্রার্থী তালিকা দেওয়ার পর তাদের সঙ্গেও বসে সিদ্ধান্ত নেব। এরপর এটা চূড়ান্ত হবে। আর যে সংগঠনটি অভিযোগ করেছে, তাদের অনেকেই কথা বলেছে, দুই ঘণ্টা পর তারা এটি বয়কট করেছে। আমরা তো বলেছি, এটা চূড়ান্ত না। আমাদের দরজা সব সময় খোলা, শিক্ষার্থীরা তাদের যেকোনো ধরনের অভিযোগ আমাদের জানাতে পারবে। আমরা আন্তরিকতার সঙ্গে সেগুলো সমাধান করব। আমরা নির্বাচন করতে চাই। এটা কেউ ষড়যন্ত্র করে বন্ধ করতে পারবে না।’ 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন, সদস্য অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।

আরও খবর

news image

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন

news image

ঢাবি ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মামলা দায়ের

news image

ডাকসুর উদ্যোগে নিয়মিত শরীরচর্চা প্রোগ্রাম চালু

news image

চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ

news image

জবির রেজিস্ট্রার দপ্তরে ব্যাপক রদবদল, জানেন না উপাচার্য

news image

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

news image

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news image

ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

news image

ঢাবি উপাচার্যকে নিয়ে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ কর্তৃপক্ষের

news image

বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

news image

আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত: আব্দুল কাদের

news image

আমির হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

news image

ছাত্রদল নেতার নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ

news image

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত

news image

ডাকসু নির্বাচন নিয়মিত করার উদ্যোগ নিতে হবে: ভিপি সাদিক কায়েম

news image

জকসু নির্বাচন ২৭ নভেম্বর

news image

জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল শিবিরসমর্থিত প্যানেল

news image

জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

news image

সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা জাকসু নির্বাচন কমিশনের

news image

জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ

news image

জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে

news image

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

news image

চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন

news image

জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা

news image

কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

news image

ডাকসু নির্বাচন: শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্ততি

news image

ডাকসুর ৪ হলের ফল ঘোষণা: সাদিক কায়েম ৩৭২১, আবিদ ৯৪৪