নিজস্ব প্রতিবেদক ১৩ সেপ্টেম্বার ২০২৫ ১২:২১ পি.এম
সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টা ৫ মিনিটে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সদস্যসচিব সিনেট কক্ষে প্রবেশ করেন। মারা যাওয়া শিক্ষকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ৫টা ১৫ মিনিটে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আগের দিন রাতে বাম সংগঠন ও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ভোট গণনার মেশিন সরবরাহ প্রতিষ্ঠানের মালিক জামায়াত নেতা- এমন অভিযোগ তোলেন। নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়। ভোটের দিন বিকেল সাড়ে তিনটায় ছাত্রদল নির্বাচন বর্জন করে। পরে সন্ধ্যা সাতটায় বামসমর্থিত আরও চারটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। আটটি প্যানেলের মধ্যে পাঁচটির ৬৮ জন প্রার্থী ভোট বর্জন করলেও বাকি তিন প্যানেলের ১১১ জন প্রার্থী নির্বাচনে নানা অভিযোগের মধ্যেও শেষ পর্যন্ত ভোটে রয়েছেন।
ছাত্রসংগঠনগুলোর পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয়। সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা। দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলে।
জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। ভোট পড়েছে ৮ হাজার ৩টি। এটি মোট ভোটের প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন। এছাড়া হল সংসদের লড়ছেন ৪৪৫ প্রার্থী।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন
ঢাবি ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মামলা দায়ের
ডাকসুর উদ্যোগে নিয়মিত শরীরচর্চা প্রোগ্রাম চালু
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
জবির রেজিস্ট্রার দপ্তরে ব্যাপক রদবদল, জানেন না উপাচার্য
১৬ অক্টোবর রাকসু নির্বাচন
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন
ঢাবি উপাচার্যকে নিয়ে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ কর্তৃপক্ষের
বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু
আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত: আব্দুল কাদের
আমির হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন
ছাত্রদল নেতার নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত
ডাকসু নির্বাচন নিয়মিত করার উদ্যোগ নিতে হবে: ভিপি সাদিক কায়েম
জকসু নির্বাচন ২৭ নভেম্বর
জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল শিবিরসমর্থিত প্যানেল
জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম
জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা
জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা
জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু
সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা জাকসু নির্বাচন কমিশনের
জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ
জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে
জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের
চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন
জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা
কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
ডাকসু নির্বাচন: শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্ততি
ডাকসুর ৪ হলের ফল ঘোষণা: সাদিক কায়েম ৩৭২১, আবিদ ৯৪৪