বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৭:১৮ পি.এম

সংগৃহীত সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যাপারে অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

এতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নির্বাচিত সদস্য ও সম্পাদক। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাস্টারদা সূর্য সেন হলের সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে অবদান রেখেছিল তা আমরা সবাই জানি। তারা মেধার ভিত্তিতে এখানে চান্স পেয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে যে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা বিএনপির কাছে জানতে চাই, ফজলুর রহমানের বক্তব্য ব্যক্তিগত নাকি দলীয়? যদি দলীয় না হয়, তবে বিএনপিকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে। পাশাপাশি তাকে মানসিক চিকিৎসার আওতায় আনা উচিত।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ঢাবিতে ভর্তি হওয়ার পর আমরা নিজেদের মাদ্রাসা শিক্ষার্থী পরিচয় দিতেও ভয় পেতাম। আমাদের জামায়াত-শিবির বলা হতো। কেন সাদা পাঞ্জাবি, টুপি দেখে ভয় পাবে? এগুলো স্বৈরশাসকের ভয় ছিল।

তিনি আরও বলেন, ঢাবিতে যেমন মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনা করবে, তেমনি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরাও পড়াশোনা করবে। সবার এক পরিচয়– ‘শিক্ষার্থী’। যারা আলেমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করতে চাইবে, ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে। বিএনপি যদি মনে করে এটি ফজলুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, তবে সেটি পরিষ্কারভাবে জানাতে হবে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। ফজলুর রহমানকে আমরা ফজু পাগলা বলি, কিন্তু তার এ বক্তব্যগুলো অনিচ্ছাকৃত নয়। শুধু তিনিই নন, রুমিন ফারহানাও প্রায়ই এমন মন্তব্য করেন। মূলত গুপ্ত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা এ ধরনের মন্তব্য করেন।

শিক্ষার্থী মু. সাজ্জাদ হোসেন খান বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছি। এখন আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজমের পতন ঘটাতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বলে তারা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির কথা বলে। কিন্তু তারা তুমি? কে আমি কে? বাঙালি বাঙালি বলে স্লোগান দেন তারা। তাদের জবানে এবং বক্তব্যে সাক্ষাৎ ‘ওবায়দুল কাদের’ এসে হাজির হন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বিএনপির প্রতি আহ্বান জানান, ফজলুর রহমানের বক্তব্য নিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় তারা ধরে নেবে বিএনপি এ বক্তব্যের সঙ্গে একমত।

আরও খবর

news image

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন

news image

ঢাবি ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মামলা দায়ের

news image

ডাকসুর উদ্যোগে নিয়মিত শরীরচর্চা প্রোগ্রাম চালু

news image

চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ

news image

জবির রেজিস্ট্রার দপ্তরে ব্যাপক রদবদল, জানেন না উপাচার্য

news image

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

news image

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news image

ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

news image

ঢাবি উপাচার্যকে নিয়ে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ কর্তৃপক্ষের

news image

বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

news image

আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত: আব্দুল কাদের

news image

আমির হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

news image

ছাত্রদল নেতার নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ

news image

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত

news image

ডাকসু নির্বাচন নিয়মিত করার উদ্যোগ নিতে হবে: ভিপি সাদিক কায়েম

news image

জকসু নির্বাচন ২৭ নভেম্বর

news image

জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল শিবিরসমর্থিত প্যানেল

news image

জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

news image

সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা জাকসু নির্বাচন কমিশনের

news image

জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ

news image

জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে

news image

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

news image

চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন

news image

জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা

news image

কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

news image

ডাকসু নির্বাচন: শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্ততি

news image

ডাকসুর ৪ হলের ফল ঘোষণা: সাদিক কায়েম ৩৭২১, আবিদ ৯৪৪