বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে

নিজস্ব প্রতিবেদক ১১ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৩৬ পি.এম

সংগৃহীত সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শেষ হয়েছে। সর্বশেষ কেন্দ্র হিসেবে কাজী নজরুল ইসলাম হল থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশন অফিস সিনেট হলে পৌঁছেছে রাত ৮টায়। যেখানে সব কেন্দ্রের ফল গণনা করা হবে। 

তবে ভোট গণনা শুরু হতে আরও কিছু সময় লাগবে। গণনা শেষ করতে এবং ফল ঘোষণা হতে শুক্রবার সকাল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে একেএম রাশিদুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘একটু আগে কাজী নজরুল ইসলাম হলের ব্যালট বাক্স সিনেটে এসেছে। এতে সব কেন্দ্রের ব্যালট এক জায়গায় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা গণনা শুরু করবো। ফল ঘোষণা করতে আগামীকাল সকাল হয়ে যেতে পারে।’ 

ওএমআর মেশিনে ফল গণনার কথা থাকলেও কিছু অভিযোগ উঠার পর হাতে গণনার ঘোষণা দেওয়া হয়। এতে আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় শুক্রবার সকাল পর্যন্ত লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।’ 

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে ৫টা পর্যন্ত। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই ঘণ্টা পরও কাজী নজরুল ইসলাম হলে কয়েকজন শিক্ষার্থীকে ভোট দিতে দেখা যায়।

একেএম রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ভোটকেন্দ্রের ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয়েছে। সিনেট হলেই ভোট গণনা শুরু হবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এখানেই ফল ঘোষণা করা হবে।’

জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী ভোটার। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।

ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯। নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করে। তবে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলসহ বামপন্থি সমর্থিত পাঁচটি প্যানেল।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন

news image

ঢাবি ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মামলা দায়ের

news image

ডাকসুর উদ্যোগে নিয়মিত শরীরচর্চা প্রোগ্রাম চালু

news image

চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ

news image

জবির রেজিস্ট্রার দপ্তরে ব্যাপক রদবদল, জানেন না উপাচার্য

news image

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

news image

রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news image

ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন

news image

ঢাবি উপাচার্যকে নিয়ে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ কর্তৃপক্ষের

news image

বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু

news image

আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত: আব্দুল কাদের

news image

আমির হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

news image

ছাত্রদল নেতার নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ

news image

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত

news image

ডাকসু নির্বাচন নিয়মিত করার উদ্যোগ নিতে হবে: ভিপি সাদিক কায়েম

news image

জকসু নির্বাচন ২৭ নভেম্বর

news image

জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল শিবিরসমর্থিত প্যানেল

news image

জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা

news image

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

news image

সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা জাকসু নির্বাচন কমিশনের

news image

জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ

news image

জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে

news image

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

news image

চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন

news image

জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা

news image

কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

news image

ডাকসু নির্বাচন: শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্ততি

news image

ডাকসুর ৪ হলের ফল ঘোষণা: সাদিক কায়েম ৩৭২১, আবিদ ৯৪৪