নিজস্ব প্রতিবেদন ০২ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৩০ পি.এম
সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানী পরিবহন বাস স্টাফের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ২৭ টি বাস আটক করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন এলাকায় বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী হালিমা খাতুন।
শিক্ষার্থীরা জানান, বিকেল ৫টা ৪০ মিনিটে সাভারের পাকিজা এলাকা থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে গেলে হালিমাকে নামতে বলা হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বললে হেলপার তাকে বাসে উঠাতে অস্বীকৃতি জানান এবং চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে হালিমার পায়ে গুরুতর আঘাত লাগে ও তিনি পড়ে গিয়ে আহত হন।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ভুক্তভোগী হালিমা বলেন, সন্ধ্যায় আমি টিউশনি শেষ করে পাকিজা থেকে বাসে উঠতে গেলে বাসের হেলপার আমাকে জিজ্ঞেস করে, কোথায় যাব? আমি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনে আমাকে বাসে উঠাতে অস্বীকৃতি জানায় এবং চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, এখন হাসপাতালে অবস্থান করছি।
আটক এক বাসের চালক মো. জুয়েল বলেন, আমরা আসার পরপরই কয়েকজন শিক্ষার্থী বাস থামাতে বলে। শুনেছি, আমাদের এক বাসের হেলপার নাকি এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এজন্যই ২৭ টি বাস আটকে রাখা হয়েছে। মালিকপক্ষ আগামীকাল দুপুর ১২টায় আসবেন বলে শুনেছি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, এটি অত্যন্ত অমানবিক ঘটনা। আমি ইতিমধ্যে বাস মালিকদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল দুপুর ১২টায় বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। আলোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন
ঢাবি ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মামলা দায়ের
ডাকসুর উদ্যোগে নিয়মিত শরীরচর্চা প্রোগ্রাম চালু
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
জবির রেজিস্ট্রার দপ্তরে ব্যাপক রদবদল, জানেন না উপাচার্য
১৬ অক্টোবর রাকসু নির্বাচন
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন
ঢাবি উপাচার্যকে নিয়ে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ কর্তৃপক্ষের
বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু
আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত: আব্দুল কাদের
আমির হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন
ছাত্রদল নেতার নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত
ডাকসু নির্বাচন নিয়মিত করার উদ্যোগ নিতে হবে: ভিপি সাদিক কায়েম
জকসু নির্বাচন ২৭ নভেম্বর
জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল শিবিরসমর্থিত প্যানেল
জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম
জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা
জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা
জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু
সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা জাকসু নির্বাচন কমিশনের
জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ
জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে
জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের
চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন
জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা
কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
ডাকসু নির্বাচন: শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্ততি
ডাকসুর ৪ হলের ফল ঘোষণা: সাদিক কায়েম ৩৭২১, আবিদ ৯৪৪