নিজস্ব প্রতিবেদন ২০ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৫৯ এ.এম
ছবি: সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি এই ব্রেসলেটটির মূল্য ছিল অমূল্য। কিন্তু তা মাত্র চার হাজার মার্কিন ডলারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মিসরের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জাদুঘরের এক কর্মী এই চুরির সঙ্গে জড়িত। এরই ম্যেধ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, চুরি যাওয়া ব্রেসলেটটি ছিল ২১তম রাজবংশের ফারাও আমেনেমোপের আমলের। কয়েক সপ্তাহ পর এটি ইতালিতে একটি প্রদর্শনীতে পাঠানোর কথা ছিল। এর আগেই, গত শনিবার জাদুঘরের সংরক্ষণাগার থেকে ব্রেসলেটটির নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৯ সেপ্টেম্বর জাদুঘরের ওই কর্মী ব্রেসলেটটি চুরি করেন। কায়রোর এক রুপা ব্যবসায়ীর সহায়তায় এটি প্রথমে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয় ১ লাখ ৮০ হাজার মিসরীয় পাউন্ডে। পরে সেটি আবারও এক স্বর্ণকারের কাছে ১ লাখ ৯৪ হাজার পাউন্ডে বিক্রি করা হয়। শেষপর্যন্ত ব্রেসলেটটি গলিয়ে ফেলা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র এর প্রাচীনতা নয়, ব্রেসলেটটির বৈজ্ঞানিক গুরুত্বও ছিল অনেক। মিসরবিদ জিন গুলিয়াম ওলেট পেলেটিয়ার জানান, ব্রেসলেটটি রাজা সুসেনের সমাধিতে খননের সময় উদ্ধার করা হয়েছিল।
মিসরের প্রচলিত আইনে, প্রত্নতাত্ত্বিক সম্পদ চুরির শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ১ থেকে ৫০ লাখ মিসরীয় পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আর প্রত্নতাত্ত্বিক সম্পদ নষ্ট বা গলিয়ে ফেলার মতো অপরাধের জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।
এর আগে ১৯৭৭ সালে কায়রোর আরেকটি জাদুঘর থেকে বিখ্যাত চিত্রকর্ম ‘পপি ফ্লাওয়ার্স’ চুরি হয়েছিল। যার আনুমানিক মূল্য ছিল ৫৫ মিলিয়ন ডলার। সেই চিত্রকর্ম আজও উদ্ধার হয়নি।
ঢাকার বার্তা/রাজা
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না