নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৭:০৯ পি.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ এই পদক্ষেপে যোগ দেবে।
এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্তকে তিনি “হামাসের জন্য উপহার” হিসেবে দেখছেন। অপরদিকে, যুক্তরাষ্ট্রও বিষয়টির তীব্র বিরোধিতা করছে।
স্বীকৃতির অর্থ কী?
ফিলিস্তিনকে কাগজে-কলমে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে দেখা না হলেও বিশ্বের অনেক দেশ দীর্ঘদিন ধরেই এটিকে স্বীকৃতি দিয়ে আসছে। তাদের নিজস্ব কূটনৈতিক মিশন আছে, আবার অলিম্পিকসহ নানা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণও করে ফিলিস্তিন।
তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ইসরায়েলের দখলদারিত্ব, সীমান্ত ও রাজধানীর অনিশ্চয়তা, এমনকি নিজস্ব সেনাবাহিনীর অভাবের কারণে ফিলিস্তিন কার্যকর রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। পশ্চিম তীর ও গাজার নিয়ন্ত্রণ আংশিক হলেও এখনো সম্পূর্ণভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে নেই। গাজা অঞ্চল আবার দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধক্ষেত্রে পরিণত।
এ অবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি মূলত প্রতীকী পদক্ষেপ। বাস্তব পরিবর্তন হয়তো দ্রুত আসবে না, কিন্তু নৈতিক ও রাজনৈতিকভাবে এটি বড় ধরনের বার্তা বহন করে।
কেন প্রতীকী হলেও গুরুত্বপূর্ণ?
যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সম্প্রতি জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে ১৯১৭ সালের বেলফোর ঘোষণা ও ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করান। সেই ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাস গঠনের সমর্থন দেওয়া হলেও ফিলিস্তিনি জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখার শর্তও উল্লেখ ছিল।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে দ্বি-রাষ্ট্র সমাধানের ধারণা আন্তর্জাতিক মহলে ঘুরেফিরে আসছে। অর্থাৎ, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় স্বাধীন ফিলিস্তিন গড়ে ওঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে নির্ধারণ করা। কিন্তু পশ্চিম তীরে অব্যাহত দখলদারিত্ব ও আলোচনার ব্যর্থতায় সমাধানটি আজও বাস্তবায়িত হয়নি।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কারা?
জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় তিন-চতুর্থাংশই ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা স্থায়ী পর্যবেক্ষকের—তারা আলোচনায় অংশ নিতে পারে, কিন্তু ভোট দিতে পারে না।
চীন ও রাশিয়া ১৯৮৮ সালেই স্বীকৃতি দিয়েছিল। যুক্তরাজ্য ও ফ্রান্সের মত পশ্চিমা শক্তিগুলোও যদি এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের চারটির সমর্থন ফিলিস্তিনের পক্ষে চলে আসবে। এতে যুক্তরাষ্ট্র কার্যত এককভাবে বিরোধিতায় দাঁড়িয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের অবস্থান
ওয়াশিংটন বরাবরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিপক্ষে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্রের নীতি স্পষ্টভাবে ইসরায়েলপন্থী হয়ে ওঠে। বর্তমান প্রশাসনও একই অবস্থানে আছে।
সাম্প্রতিক মন্তব্যে মার্কিন কূটনীতিকরা বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসকে শক্তিশালী করবে এবং ইসরায়েলকে আরও কঠোর পদক্ষেপ নিতে উসকে দিতে পারে।
কেন এখন স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা দেশগুলো?
পশ্চিমা দেশগুলো এতদিন অপেক্ষা করেছে এমন সময়ে পদক্ষেপ নিতে, যখন তা রাজনৈতিকভাবে সবচেয়ে বড় প্রভাব ফেলবে। গাজায় ভয়াবহ মানবিক সংকট, ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বব্যাপী ক্ষোভের প্রেক্ষাপটে এবার তারা প্রতীকী সিদ্ধান্তকে বাস্তব চাপ হিসেবে ব্যবহার করছে।
এতে যদিও তাৎক্ষণিক সমাধান মিলবে না, তবে আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিনের অবস্থান আরও শক্ত হবে এবং যুক্তরাষ্ট্রের একক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না