বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ইসলামকে প্রতিষ্ঠিত করতে নারী সমাজের ভূমিকা চাই: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৫ ০৬:৪৭ এ.এম

ইসলামকে প্রতিষ্ঠিত করতে নারী সমাজের ভূমিকা চাই: চরমোনাই পীর ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ৫ আগস্টের ঘটনার পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে।

এই প্রেক্ষাপটে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে সক্রিয়ভাবে ভুমিকা পালন করতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট আয়োজিত “কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর যারা দেশের ক্ষমতায় এসেছে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, কানাডাসহ বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে, গুম-খুনের সংস্কৃতি চালু করেছে। ফলে দেশ একটি লজ্জাজনক অবস্থায় পড়েছিল এবং জনতার ক্ষোভে ফ্যাসিবাদের পতন হয়েছে। এসব অনাচারের মূল কারণ, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন চালু রাখা।

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে নারীদের সেই মহান কাজের অংশীদার করার। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার সংগ্রামে নারী সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”

সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট ও ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে সহস্রাধিক নারী নেত্রী অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা এবিএম জাকারিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম।

অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম

কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় মহিলা উপকমিটির সদস্য আলহাজ শেখ মো. আবু তাহের প্রমু।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার