বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সরকারের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে : নুর

নিজস্ব প্রতিবেদন ২৯ সেপ্টেম্বার ২০২৪ ০৩:২০ পি.এম

সরকারের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে : নুর ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই সরকারের সফলতা-ব্যর্থতার ওপর আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং অন্যদের চেয়ে এই সরকারের কাজের সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের প্রত্যেককে তাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কারণ তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হচ্ছে কিনা তা দেখতে হবে। তাই আমরা শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। বেতন কাঠামো, বেতন বৈষম্য দূর করার আহ্বান জানাই। 

রোববার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শূন্যপদে বদলি’র দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 

নুরুল হক নুর বলেন, আমাদের আন্দোলনের কারণে সরকার আজকে গদিতে বসেছে। আমাদের ত্যাগ, আমাদের শ্রম, আমাদের নির্যাতন -নিপীড়নের মাধ্যমেই আজকে তারা উপদেষ্টা হয়েছে। আমরা রাজনৈতিক দল... রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা হচ্ছে তাদের কাজ। আমরা এখনো সরকারে যাইনি, অন্তর্বর্তীকালীন সরকারের সব ধরনের কাজে আমাদের সহযোগিতা থাকবে। ইতোমধ্যে আমি ফেসবুক, ইউটিউবসহ মূলধারার মিডিয়ায় সরকারের ব্যাপক সমালোচনা করেছি। এটা করতে হবে, কারণ তাদের কোনো ভুল পদক্ষেপে মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে যেন অসন্তোষ তৈরি না হয়। মানুষের মধ্যে যেন কোনো সংশয় তৈরি না হয়। 

তিনি বলেন, কিছুদিন আগে সচিবালয়ে আনসাররা আন্দোলন করেছিল, ছাত্র-জনতা এসে পরে এটা মোকাবিলা করেছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন আন্দোলন করেছে। তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম, আপনারা সরকারকে অন্তত দুই-তিন মাস সময় দিন। আপনাদের সব রকম যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া হবে। যে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে এসে আমরা কোনো রকম বৈষম্য সমর্থন করি না, করব না।

নিজেদের অবস্থানের কথা জানিয়ে শিক্ষকরা জানান, এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষক নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। নামমাত্র বাড়িভাড়া এক হাজার টাকা ও চিকিৎসা ভাতা ৫০০ টাকাসহ অতি সামান্য তথা ১২ হাজার ৭৫০ টাকা নিট বেতনে বাড়ি থেকে দূরদূরান্তে অবস্থান করে খুবই মানবেতর জীবনযাপন করছেন। বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান সবাইকে ছেড়ে বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করায় শিক্ষকরা মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। যার দরুন ক্লাসে পাঠদান কার্যক্রমে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে।

তারা বলেন, বদলি চালু করতে সরকারের কোনো আর্থিক বাজেটের প্রয়োজন নেই। ২০২১ এর এমপিও নীতিমালার পূর্বে সব এমপিও নীতিমালায় এমপিওভুক্ত সব ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা বহুদিন যাবত বদলি চালুর জন্য সরকারের কাছে আবেদন নিবেদন করে আসছি। কিন্তু বিগত সরকার বদলি চালুর ব্যাপারে কোনো আন্তরিকতা দেখায়নি। বরং বিগত সরকারের পদত্যাগের দাবিতে যখন রাজপথ উত্তাল, তখন ১ আগস্ট শুধুমাত্র এনটিআরসিএ সুপারিশ প্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয়, যা ১ শতাংশ শিক্ষকেরও উপকারে আসবে না। শূন্য পদে বদলির খসড়া প্রস্তাবনাসহ আমরা কয়েকবার সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেছি। তবুও বিগত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও সময়ক্ষেপণ করছে।

এ সময় অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের (বাবেশিকফো) যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম, জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক হাবিবউল্লাহ রাজু, মো. রবিউল ইসলাম, এ এইচ বাবলু, তোফায়েল সরকার, রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, মেজবাউল হাসান, রুহুল মামুন, উজ্জ্বল দাস, জেড আই জাহিদ, রাশিদা আক্তার বেলাল হোসেন, আফিস, মাহমুদা খানম, মোহাম্মদ আলী, নুরুজ্জামান মন্ডল।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার