নিজস্ব প্রতিবেদন ৩০ সেপ্টেম্বার ২০২৪ ০৮:২৯ এ.এম
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া ও হত্যার দুটি মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে (পুনঃগ্রেপ্তার)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার।
বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এরপর ঠাকুরগাঁও রোডের ঘটনায় দুইজন বাদী হয়ে তার নামে দুটি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেপ্তার ছিল তাই হত্যার দুটি মামলায় আজ তাকে পুনঃগ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামি করে গত ২১ আগস্ট রাতে সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন।
একই ঘটনায় ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতা মো. ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩