নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৪ ০৯:৫৮ এ.এম
ছবি: সংগৃহীত
বরিশালে মদ্যপ অবস্থায় ১২ জন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। এসময় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উজিরপুর উপজেলার এম এ জলিল সেতুর ওপর থেকে ওই যুবকদের আটক করে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ওই ১২ যুবককে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন– মেহেদী হাসান, শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মেহেদী হাসান (২), সাব্বির হোসেন, আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আকাশ, মোহাম্মদ ফেরদৌস। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এর মধ্যে কয়েকজনের বাড়ি বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা এলাকায় ও কয়েকজনের বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম এ জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এসময় ব্রিজের ওপর ১২ জন যুবককে পাওয়া যায়। পরে তাদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তারা মদ্যপ অবস্থায় আছেন। এসময় তাদের কাছ থেকে চারটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, এম এ জলিল সেতুর আশপাশের এলাকাকে মাদক সেবনের স্পট হিসেবে ব্যবহার করছে কিছু যুবক। অনেক সময় ছিনতাইয়ের ঘটনাও ঘটে এ সেতুতে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন