নিজস্ব প্রতিবেদন ১৬ অক্টোবার ২০২৪ ০৬:১৭ এ.এম
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, জীবনের মায়া ত্যাগ করে বুকভরা আশা নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ম্লান করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো অনেকেই বহাল তবিয়তে আছে। গণহত্যার সঙ্গে জড়িত অনেককেই এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আবার কাউকে ধরে ছেড়ে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামী ৯ নভেম্বর জাতীয় সিরাত সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ আলম আরো বলেন, বিভিন্ন মামলায় নিরীহ নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই মাস অতিবাহিত হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
বাজার ব্যবস্থার বেহাল অবস্থার নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাজার ব্যবস্থা জনগণকে হাঁপিয়ে তুলছে। আমরা আশা করবো সরকার দ্রুত এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, আওয়ামী ফ্যাসিবাদের বিচার শুরু, ঢাকায় ট্রাফিক জ্যাম দূরীকরণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
নগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, এইচ এম মোস্তফা, মাওলানা কামাল হোসাইন, এসকে আবু তাহের, অ্যাডভোকেট গোলাম আজম প্রমুখ।
নগর নেতৃবৃন্দ আগামী ৯ নভেম্বর রাজধানী ঢাকায় জাতীয় সিরাত সম্মেলন বাস্তবায়নকে সামনে রেখে সিরাত প্রতিযোগিতাসহ সকল কার্যক্রমে সর্বস্তরের জনতাকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার