রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ভারতে আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদন ১৯ মার্চ ২০২৫ ০৬:৪০ এ.এম

ভারতে আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেছেন, ভারতে অতীতের মতোই আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে। সংখ্যালঘু নির্যাতনে ভারত সারা বিশ্বের মধ্য নাম্বার ওয়ান খ্যাতি অর্জনের পথে হাঁটছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘বদরের শিক্ষা আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ভারতীয় এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বদরের শিক্ষা কাজে লাগিয়ে সকল প্রকার অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আমাদের কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান বলেন, বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবর্ডের বক্তব্য নির্জলা মিথ্যাচার। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অসত্য বক্তব্য দেওয়া হয়েছে। যারা বলে সংস্কার দরকার নাই আগে নির্বাচন হোক তারা মূলত বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্নেই বিভোর।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। আগে রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার না হলে শহীদের রক্তের সাথে গাদ্দারী করা হবে। তিনি দেশ নিয়ে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বদরের শিক্ষা কাজে লাগিয়ে পথচলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের  সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে।

যুদ্ধবিরতি থাকাবস্থায় ফিলিস্তিনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল কাপুরুষের মতো হামলা করছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববিবেককে কঠোর প্রতিবাদ করার আহ্বান জানান।

এ সময় লেখক গবেষক ও ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারি মাসউদ, ইসলামী চিন্তাবিদ ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল হাদী, গণঅধিকার পরিষদ, খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার