বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

আদর্শবান নেতাকে নির্বাচিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে

নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৫৫ এ.এম

আদর্শবান নেতাকে নির্বাচিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভোটাররা বা জনগণ ঐক্যবদ্ধ হলে দুর্নীতিবাজরা ক্ষমতায় যেতে পারবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হওয়ার ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। 

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় না বসিয়ে আদর্শবান ও আল্লাহভীরু নেতাকে ক্ষমতায় বসালে দেশ ও জনগণ ভালো থাকবে। আদর্শবান নেতা ক্ষমতায় এলে দলে চোর-ডাকাত, লুটপাটকারী, পাচারকারী থাকবে না, দেশের সম্পদও লুটপাট হবে না, পাচার হবে না। এ জন্য রাসূল সা. বলেছিলেন, ‘আমার মেয়ে ফাতেমা (রা.) চুরি করলেও আমি তার হাত কেটে দিবো।’ এমন আদর্শবান ও তাকওয়াবান নেতাকে নির্বাচিত করলে দেশে দুর্নীতিবাজ, চোর-ডাকাত থাকবে না। 

মুফতি ফয়জুল করীম বলেন, অনেকেই ইসলাম পছন্দ করেন না, কারণ কী? মাত্র কয়েকটা টাকার জন্য লম্পট, ধর্ষক, খুনিদের ভোট দিয়ে বিজয়ী করলে আখের ভালো হবে না। বিগত সময়ে আপনাদের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীন দলের ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে। ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। ৯৮ হাজার কোটি টাকা ঋণগ্রস্ত করে ১৯ কোটি মানুষকে দেড় লাখ টাকার ঋণী বানিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। অর্থ উপদেষ্টা বলেছেন, ব্যাংকের টাকা লুটপাট করে দেশকে আর্থিকভাবে শেষ করে দিয়েছে। এমন নজির পৃথিবীতে নেই। তিনি বলেন, ধর্ষক, চাঁদাবাজ, খুনি, অর্থপাচারকারীদের ভোট দিবেন না।

গতকাল বিকেলে বরিশাল মহানগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বরিশাল মহানগর মডেল থানা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন— ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ সদস্য হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন নওমসুলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, প্রফেসর মাওলানা লোকমান হেকিম, জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন আহমদ কাওছার, অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, মাওলানা এনামুল হক শামীম রাঢ়ী। 

সংগঠনের বরিশাল মডেল থানা সভাপতি আলহাজ মো. জাকির হোসেন কাফরার সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার