বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নারীসহ আ.লীগ নেতা আটক, ছাড়াতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ০৩:৩৫ এ.এম

নারীসহ আ.লীগ নেতা আটক, ছাড়াতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে তিন সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। রোববার রাত ১০টার দিকে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক আওয়ামী লীগ নেতা ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

তিন লাখ টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছাড়াতে দৌড়ঝাঁপ করছেন এক বিএনপি নেতা। 

ভুশ্চি গ্রামের আমিনুল ইসলাম জানান, গত ৩/৪ বছর ধরে আওয়ামী লীগ নেতা শাহ আলমের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আবুল হোসেনের স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল।

গ্রামের সবাই বিষয়টি জানলেও শাহ আলমের ক্ষমতার কারণে কেউ কিছু বলত না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রামের যুবকরা প্রতি রাতে আবুল হোসেনের বাড়ির সামনে পাহারা শুরু করে। 

রোববার রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেতা শাহ আলম নারীর ঘরে প্রবেশ করলে শতাধিক যুবক ওই বাড়ি ঘেরাও করে। এসময় কয়েকজন যুবক ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলমকে মারধর শুরু করে।

তখন ওই নারী বলতে থাকে, শাহ আলম ভাই তিন চার বছর ধরে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। সবাই যেহেতু জেনে গেছে, এখন আমাকে বিয়ে করতে হবে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতা আটকের খবর পেয়ে ভুশ্চি ও আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে আসে। বেশিরভাগ লোক শাহ আলমকে ঘর থেকে বের করে গণপিটুনি দিতে চায়।

বিষয়টি বুঝতে পেরে আমরা পুলিশকে জানাই। পরবর্তীতে রাত ১০টায় সেনাবাহিনীর ও পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতা শাহ আলমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, নারীসহ আওয়ামী লীগ নেতাকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। শুনেছি পার্শ্ববর্তী ইউনিয়নের বিএনপির এক নেতা তিন লাখ টাকার বিনিময়ে তাকে থানা থেকে ছাড়াতে দৌড়ঝাঁপ করছেন।

ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, নারীসহ শাহ আলম নামের একজনকে ভুশ্চিতে এলাকাবাসী আটক করেছে শুনে প্রথমে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম।

পরে পরিস্থিতি অবনতির আশংকায় সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়।

লালমাই থানার ওসি মো. শাহ আলম রাত সাড়ে ১২টায় বলেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম ও নারীকে জনরোষ থেকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে থানায় আনা হয়েছে। উদ্ধার করা নারী শাহ আলমের বিরুদ্ধে মৌখিকভাবে ধর্ষণের অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন