নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ০৪:১৭ পি.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২১ অক্টোবর) রাতে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারে নেতৃত্বদানকারী সমন্বয়ক মারুফ আল হামিদ, আব্দুল্লাহ আল হোসাইন, সাইফ উদ্দিন ও মৌলভীবাজার সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মশাল মিছিলে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মশাল মিছিলে অংশগ্রহণ করা ছাত্র সমন্বয়ক সাইফ উদ্দিন বলেন, গতকাল রোববার রাতে ফেসিস্ট সরকারের দোসর, ছাত্রলীগের সন্ত্রাসীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় হামলা করছে। আমরা সরকারকে বলবো অবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং তাদের সব অপতৎপরতা রুখে দিতে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই চালিয়ে যাবে।
এর আগে একই দাবিতে আরেকটি মিছিল মৌলভীবাজার প্রেস ক্লাব থেকে শুরু হয়ে চৌমুহনা প্রদক্ষিণ করে কুসুমবাগ গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ১৬ বছর দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। এ ছাড়া জুলাই-আগস্টে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা করেছে ছাত্রলীগ। তাই নতুন বাংলাদেশের সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই। অনতিবিলম্বে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য আরেক সমন্বয়ক রুহুল আমিন বলেন, স্বৈরাচার সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পাঁয়তারা করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের এই গুজব সাধারণ মানুষ বোঝে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। তাদের আর কোনো অবস্থাতেই দেশের মাটিতে অবস্থান করতে দেওয়া হবে না। সবাই মিলে স্বৈরাচার হাসিনার দোসর ছাত্রলীগকে প্রতিহত করবে। সরকারের কাছে দাবি জানাব, তারা অনতিবিলম্বে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার