সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

১৫ বছর ধরে গাছে বেঁধে রাখা হয় শুভকে

নিজস্ব প্রতিবেদন ০৪ নভেম্বার ২০২৪ ০৮:১২ এ.এম

১৫ বছর ধরে গাছে বেঁধে রাখা হয় শুভকে ছবি: সংগৃহীত

একটি পরিবারে ছেলেসন্তান হলে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে যায়। শুভ চন্দ্র দাসের জন্মের সময়ও তেমনটিই হয়েছিল। তার বাবা-মা আদর-যত্ন করে ছেলের নাম রেখেছিলেন শুভ। তিন বছর বয়সে টাইফয়েড হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী হয়ে যান শুভ চন্দ্র দাস।

বিগত ১৮ বছর বয়সের শুভকে ১৫ বছর ধরে গাছের সঙ্গে গৃহপালিত পশুর মতো বেঁধে রাখতে হচ্ছে। বেঁধে না রাখলে সে রাস্তাঘাটে চলে যায়। দুর্ঘটনা এড়াতে শুভকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

শুভ চন্দ্র দাস নেত্রকোনার বারহাট্টা উপজেলা আসমা গ্রামের মৃত সুভাষ চন্দ্র দাসের ছেলে। সুভাষ চন্দ্র দাস ৯ বছর আগে মারা গেছে। সুভাষ চন্দ্রের চিকিৎসার জন্য শেষ সম্বল নিজের বসবাসের জায়গাটুকুও বিক্রি করে দিয়েছে।

সুভাষ চন্দ্রের স্ত্রী কল্পনা রানী দাস ২ ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন। বড় ছেলে সোহাগ চন্দ্র দাস ছোট ছোট ছাত্র পড়িয়ে মাস শেষে যা পায় তা দিয়ে কোনোমতে দিন পার করছেন। ছোট মেয়েটি প্রাইমারি স্কুলে চতর্থ শ্রেণিতে ও বড় মেয়েটি নবম শ্রেণিতে পড়াশোনা করছে।

বর্তমানে কল্পনা রানী অন্যের জায়গায় প্রতিবেশীদের সহযোগিতায় একটি ঘর বানিয়ে বসবাস করছেন। অনেকদিন হয়ে যাওয়ায় এই ঘরে বর্ষা মৌসুমে পানি পড়ে। প্রতিবন্ধী ছেলেটি মাটিতে থাকে। নিজের নামে একটি বিধবা ভাতা কার্ড ও শুভ চন্দ্র দাসের নামে একটি প্রতিবন্ধী কার্ড রয়েছে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ টাকা পাচ্ছেন না।

কল্পনা রানী দাস বলেন, আমার ছেলেটিকে ১৫ বছর ধরে এভাবে গাছের সঙ্গে বেঁধে রাখি। না হয় যেখানে-সেখানে চলে যায়। আমার শুভ কথা বলতে পারে না। ক্ষুধা লাগলে হাতে বাঁধা দড়িটি দাঁত দিয়ে কামড়িয়ে ছিঁড়ে ঘরে এসে প্লেটগুলোতে টানাটানি করে। পানির পিপাসা লাগলে গ্লাস নিয়ে টানাটানি করে। পরে আমি বুঝতে পারি তার কী প্রয়োজন। খাওয়া-দাওয়া করিয়ে আবার তাকে গাছের সঙ্গে বেঁধে রাখি। আমার শুভ তিন বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে এমন হয়ে গেছে। মানুষের সাহায্যে একটি ঘর বানিয়ে বসবাস করছি। জায়গাটা আবার আমার না। ঘরটি অনেক দিন হয়ে যাওয়ায় এখন উপর থেকে পানি পড়ে। একটা ছেলের আয়ের ওপর এই সংসারটা। ঠিক মতো খেতে পারি না। টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা করাতে পারিনি, যা ছিল তা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আমার শুভ আর সুস্থ হলো না। এখন ৪টি ছেলেমেয়ে নিয়ে আমি খুব কষ্টে আছি।

আসমা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল আলম রিপন বলেন, সুভাষ চন্দ্র দাস দীর্ঘ ৯ বছর আগে মারা যায়। সেই থেকে এ পরিবারটি আরও অসহায় হয়ে যায়। বড় ছেলেটি নিজে এখনও ছাত্র। এরপরও সে টিউশনি করে কিছু রোজগার করে সংসারের চাহিদা পূরণ করছে। শুভ ও তার মাকে প্রতিবন্ধী ও বিধবা ভাতা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ করছি, এই পরিবারটিকে যেন সরকারি খাস-খতিয়ান জায়গায় একটি ঘর নির্মাণ করে দেয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩