বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

‘ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে’

নিজস্ব প্রতিবেদন ১১ নভেম্বার ২০২৪ ০৪:৪৯ পি.এম

‘ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে’ ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকার এ দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে এক গণসমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

রেজাউল করীম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারত সংখ্যালঘুর ওপর নির্যাতনের কথা বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। আমরা তা করতে দিইনি। আমরা হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছি, যা আনন্দবাজার পত্রিকা ছবিসহ ছাপিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে কোনো দল নিজেদের ব্যানার নিয়ে অংশ নেয়নি। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সঙ্গে রাজপথে নিজেদের ব্যানার নিয়ে অংশ নিয়েছে।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কাউছার আহামাদ, দক্ষিণ শাখার যুব আন্দোলন সভাপতি মো. ইকবাল হোসেন, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মাদ আবুজর গিফারী, হাফেজ বেলাল হোসাইন ও মাওলানা নূরুল ইসলাম শরীফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার করেছে। যার বোঝা আমাদের বহন করতে হচ্ছে। বাংলাদেশের বড় সব দল ক্ষমতায় এসেছে। এসেই তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা আর পরগাছা হয়ে থাকতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে।

এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। অনেকে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। তবে দূর-দূরান্তের অধিকাংশ নেতাকর্মী আসেন গাড়িযোগে।

ছাত্র-জনতার গণঅভ্যুথানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের বিচার, অবৈধ সম্পদ বায়েজাপ্ত, সংখ্যানুপাতিক পদ্বতিতে নির্বাচনের আয়োজনের দাবিতে দেশব্যাপী এই গণসমাবেশ করছে ইসলামী আন্দোলন। এরই ধারাবাহিকতায় সোমবার হাতিয়ায় তাদের এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার