বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চিকিৎসক ফেসবুকে জানলেন তার নামে চিকিৎসা দিচ্ছেন আরেকজন

নিজস্ব প্রতিবেদন ১৩ নভেম্বার ২০২৪ ০৪:১৯ এ.এম

চিকিৎসক ফেসবুকে জানলেন তার নামে চিকিৎসা দিচ্ছেন আরেকজন ছবি: সংগৃহীত

চিকিৎসক সেজে প্রতারণার দায়ে রাজধানীর ডেমরায় থেকে জয়নুল আবেদীন জয় ওরফে মো. আরিফ হাসান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় রাজধানীর মাতুয়াইলের হাজি বাদশা মিয়া সড়কের নিউ টাউন আবাসিক এলাকায় ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরিফ হাসান মাদারীপুরের শিবচর থানার কাহেরতলা ইউনিয়নের সুতারপাড়া গ্রামের মৃত মজিদ বেপারির ছেলে।

জানা গেছে, গ্রেপ্তার জয়নুল আবেদীন রাজধানীর মাতুয়াইল এলাকায় ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেইফ ফার্মাসহ আরও কয়েকটি হাসপাতাল ও কনসালটেন্সি ফার্মের মালিকদের যোগসাজশে চার বছর ধরে চিকিৎসক পরিচয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ জন্য তিনি ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেশিয়া বিশেষজ্ঞ চিকিসক মো. আরিফ হোসেনের নাম ও তার সনদ (বিএমডিসি রেজি. নম্বর এ-৮১৯৮৩) ব্যবহার করে আসছেন। এ ছাড়া জয়নুল রোগীদের কাছে এমবিবিএস (ঢাকা); এমএস অর্থোপেডিক সার্জারি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়; হাড় জোড়া, পঙ্গু, বাতরোগ বিশেষজ্ঞ ও সার্জন উপাধি ব্যবহার করে আসছে।

গত ২৬ অক্টোবর এনাম মেডিকেল কলেজের প্রকৃত চিকিৎসক মো. আরিফ হাসান ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন যে তার সনদ নম্বর ব্যবহার করে ডেমরায় এক ব্যক্তি চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। পরে তিনি সংশ্লিষ্ট হাসপাতালগুলোয় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পান। এ বিষয়ে ডেমরা থানায় একটি মামলা করলে ওই রাতেই পুলিশ জয়নুলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. মেহেদী কালবেলাকে বলেন, আমরা হাসপাতালটি প্রতিষ্ঠা করেছি মাত্র আট মাস হলো। এর আগে যে মালিকের ছিল, তখন থেকেই জয়নুল এখানে মাঝেমধ্যে রোগী দেখত। আমরা তাকে আসল ডাক্তার হিসেবেই জানতাম। কিন্তু সে তার পরিচয় গোপন রেখে আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্য চিকিৎসকের সনদ নকল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এ বিষয়ে বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বরধারী আসল চিকিৎসক গতকাল রাতে মামলা করেন। পরে প্রতারক ব্যক্তিকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা