নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৭:৩৯ এ.এম
ছবি: সংগৃহীত
স্পিনার দিয়ে প্রতিপক্ষকে বধ করার পরিকল্পনা ভারতের জন্য নতুন কিছু না। গেল ১ যুগ ধরেই নিজেদের মাঠে টেস্ট সিরিজ হারে না ভারত। শেষবার ভারতকে তাদেরই মাঠে টেস্ট হারিয়েছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। ২০১২ সালের সেই সিরিজে ভারত হেরে গিয়েছিল ২-১ ব্যবধানে। এরপর থেকেই বিশ্বের সব প্রতিপক্ষকে নিজেদের মাঠে লজ্জাজনক হার উপহার দিয়েছিল ভারত।
টিম ইন্ডিয়ার এমন সাফল্যের পেছনে অবশ্য পিচের মরণফাঁদ বড় এক কারণ। সময়ের দুই সেরা অফস্পিনার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে পুঁজি করে স্পিন সহায়ক উইকেট করেছে ভারত। যার ফলাফলও পেয়েছে হাতে নাতে। তবে, আসন্ন সিরিজে একতরফা সেই সুবিধাও নিতে পারছে না রোহিত শর্মার দল। কারণ পরের সিরিজে ভারতের প্রতিপক্ষ ভারত। যে দলেও আছে বিশ্বমানের স্পিনার।
বাংলাদেশ দলে থাকা সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ এরইমাঝে স্পিনের ওপর বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। এই দুই স্পিন অলরাউন্ডারের সঙ্গে আছেন তাইজুল ইসলাম বা নাইম হাসানের মতো স্পিনার। ভারত তাই একতরফা স্পিন পিচ বানিয়েও নিজেদের ঝুঁকিতে ফেলতে নারাজ। এমন ক্ষেত্রে চেন্নাইয়ের লাল মাটির পিচেই হবে বাংলাদেশের প্রথম টেস্ট। চেন্নাইয়ে লাল ও কালো দুই পিচই করা হয়েছে। তবে কালো পিচে খেলা হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে ভারতের গণমাধ্যম। তবে লাল পিচেও নিজেদের সুবিধা ঠিকই আদায় করে নিতে পারে ভারতের বোলাররা। বিশেষ করে ভারতের স্কোয়াডে চার পেসার ও চার স্পিনারের কারণে এমনটাই ধারণা করছেন অনেকে।
লাল মাটির উইকেটে সাধারণত কাদামাটির পরিমাণ কম থাকে ফলে পিচে পানি শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। যে কারণে উইকেট দ্রুতই শুকিয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি উইকেটে ভাঙন ধরে। এই ধরনের উইকেটে বাউন্স থাকে প্রচুর তাই শুরুর দিকে পেসাররা সুবিধা পাবেন এটাই স্বাভাবিক। ভারতের এই সিরিজে পেস বোলিং লাইনআপে আছেন জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। শুরুর দিকে বাংলাদেশের বিপদ বাড়াবেন এই দুজন।
তবে লাল মাটির এই পিচ সময়ের সঙ্গে সঙ্গে স্পিন সহায়ক হতে শুরু করে। তবে যেহেতু পিচ তাড়াতাড়ি ভেঙে যায় তাই স্পিনাররা বাউন্স এর সাথে অস্বাভাবিক টার্নও পেতে পারেন। যা টাইগার ব্যাটারদের জন্য রীতিমত দুঃস্বপ্ন।
সাধারণত বাংলাদেশে যে উইকেট প্রস্তুত করা হয় সেটা কালো মাটির উইকেট। এই উইকেট স্লো , লো হয়ে থাকে। যার সুবিধা নিয়েই মিরপুরে এর আগে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। চেন্নাইতে লাল মাটির উইকেটেও স্পিনাররা সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে পিচের বাউন্স। ২০১৯ সালে শেষ বার টেস্ট খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। সে বার ইনদোর এবং কলকাতায় পেস সহায়ক পিচ বানানো হয়েছিল। ভারতীয় স্পিনারেরা সেই সিরিজে মাত্র ৫ উইকেট পেয়েছিলেন। বাংলাদেশ দুই ম্যাচেই হেরেছিল লজ্জাজনকভাবে। এবারে অবশ্য সেই পথে না হেঁটে বাউন্স আর স্পিন দুইভাবেই বাংলাদেশকে কাবু করার চিন্তায় ভারত।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের