মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

‘মেডিকেলে হতাহতের তালিকা নষ্ট করে গেছে আপা, খুঁজে আনতে হচ্ছে’

নিজস্ব প্রতিবেদন ১৭ সেপ্টেম্বার ২০২৪ ০৯:০৮ এ.এম

‘মেডিকেলে হতাহতের তালিকা নষ্ট করে গেছে আপা, খুঁজে আনতে হচ্ছে’ ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানকে সুসংহত করতে সারাদেশে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। এই লক্ষ্যে গত রোববার থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর।

আলাদা টিম গঠন করে বিভিন্ন জেলা সফর করছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। আন্দোলন চলাকালে সংশ্লিষ্ট জেলার শহীদদের কবর জিয়ারত, তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন ছাত্র নেতারা। একইসঙ্গে ছাত্র-নাগরিক সমাবেশে উপস্থিত জনতার মতামত শুনছেন, দিচ্ছেন দিকনির্দেশনামূলক বক্তব্য। কিন্তু সমন্বয়কদের এই জেলা সফর এবং সফরের খরচ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে বন্যার্তদের সহযোগিতার উদ্দেশে গঠিত ত্রাণ তহবিলের টাকা কীভাবে জমা রাখা হয়েছে সে বিষয়ে কথা বলেছেন। এই ভিডিও পোস্টের কমেন্ট সেকশনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পা হারা পাঁচ তরুণের একটি ছবি দিয়ে হাসান উদ্দীন নামে একজন লিখেছেন, ‘নিহত আহত পঙ্গুত্ব পরিবারের খোঁজখবর নিন জেলায় সফর না করে।’

রওজাতুল জান্নাত নামে এক ফেসবুক ব্যবহারকারী এর রিপ্লাইয়ে লিখেন, ‘জেলা সফর না করলে জানবে কেমনে কারা আহত হইছে? ঘরে বসে?’

হাসনাত আব্দুল্লাহও হাসান উদ্দীনের কমেন্টে উত্তর দেন। তিনি লিখেছেন, ‘জি না, প্রতিটা মেডিকেলের রেজিস্ট্রার বহিতে নিহত ও আহতদের তালিকা নেই। আপনার আপা সেগুলো নষ্ট করে দিয়ে গেছে। এখন এগুলো বাড়ি বাড়ি গিয়ে খুঁজে আনতে হচ্ছে।’

লিলি নামে এক ফেসবুক ব্যবহারকারী হাসনাতকে মেনশন করে লিখেছেন, ‘খুবই দুঃখজনক যে, আহত নিহতদের তালিকা নষ্ট করে ফেলেছে। যাই হোক ভাই কষ্ট করে হলেও খোঁজ-খবর নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের তালিকা তৈরি করে আহতদের দ্রুত উন্নত চিকিৎসার ব‍্যবস্থা করুন। প্রয়োজনে সরকারি সহায়তায় বিদেশে নিয়ে চিকিৎসা করান। ওরাই দেশের রিয়েল হিরো। ওদের দেশপ্রেম এবং দেশের জন্য জীবন বিলিয়ে দেওয়া এবং আপনাদের যৌক্তিক দাবি ও যোগ্য নেতৃত্বের কারণে আজকে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। আপনাদের মেধা, আর্দশ, দেশপ্রেম ও যোগ‍্য নেতৃত্বের কারণে ছাত্রজনতা জীবনের মায়া ত‍্যাগ করে রাস্তায় নেমেছে। তাই আপনারা সবকিছুর আগে তাদের চিকিৎসা প্রাধান্য দিন, তাদের পাশে থাকুন। আল্লাহ্ আপনাদের সহায় হোন।’

মতিউর রহমান নামে একজন লিখেছেন, ‘সমন্বয়কদের নিয়ে প্রশ্ন তুলছেন, এটা ভালো। কাউকেই প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না। তবে যা ইচ্ছে তাই মন্তব্য করার আগে চিন্তা শক্তিকে একটু কাজে লাগাবেন। সমন্বয়করা ‘ত্রাণের টাকা নয়-ছয় করেছে’ ‘মেরে দিয়েছে’ ইত্যাদি বক্তব্য যারা দিচ্ছেন, তাদের ভিত্তিটা কী? কোনো প্রমাণ আছে আপনাদের কারও কাছে? হ্যাঁ তারা টাকা ব্যাংকে রেখেছে। ১১ কোটির বেশি টাকা এখনই সব খরচ করে ফেলতে হবে বা হুট করে বিতরণ করে দেওয়া যায়? বন্যা পরবর্তী পূনর্বাসনে ব্যয়ের চিন্তা তো ভুল কিছু না। এত টাকা তো বস্তা ভরে রেখে দেওয়া যাবে না, ব্যাংকেই তো রাখতে হবে। তবে সমন্বয়কদের এর থেকে শিক্ষা নিতে হবে যেটা সেটা হলো, আরও সতর্ক হতে হবে, হতে হবে আরও স্বচ্ছ-সব ক্ষেত্রে। নিজেদের জীবনযাপন, সফর... সবক্ষেত্রে। আমি বিশ্বাস করি এই ছাত্রগুলা সঠিক রাস্তায় আছে তাদের বিরুদ্ধে না গিয়ে সাহায্য করেন, ভুল হলে ধরিয়ে দেন মানুষ বলতেই ভুল হয়, তারা মানুষ।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা