নিজস্ব প্রতিবেদন ১০ ডিসেম্বার ২০২৪ ০১:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
আলোচিত ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদের মালিকানাধীন শতকোটি টাকার প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিআইসি টিম।
সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাশে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্টে এ অভিযান চালায় এনবিআরের সিআইসি টিম।
এনবিআর (সিআইসি) পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগকারীদের সঙ্গে এনবিআর সদস্যরা কথা বলেন।
অভিযান বিষয়ে এনবিআর (সিআইসি) পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এনবিআর (সিআইসি) শাখার ৮ সদস্যের একটি টিম আয়কর ও আইন ২০২৩ এর ২০৪-২০৬ ধারা অনুযায়ী জরিপ এবং তল্লাশি করেছে। আমাদের কাছে রিসোর্টে বিনিয়োগকারী যেমন সাবেক ডিবি প্রধান হারুনের মা-বউ-শ্যালকদের রাজস্ব ফাঁকির বিষয়ে তথ্য ছিল। যা তদন্ত করার জন্য অভিযান চালানো হয়। রিসোর্টের জমির পরিমাণ মাপা হয়েছে। অভিযানের সময় রিসোর্ট থেকে ৪০টি ফাইল এবং কম্পিউটারের ৪টি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। এ অভিযানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি এবং প্রেসিডেন্ট রিসোর্টে কোনো সিলগালা করা হয়নি। রিসোর্টে রাজস্ব আয়কর ফাঁকি বিষয়ে সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে আসা এনবিআর টিম রাজস্ব ফাঁকি এবং অভিযোগ তদন্তের বিষয়ে প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান পরিচালনা করেছেন।
এর আগে কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদ ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব জব্দে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি।
গত ২১ অক্টোবর সিআইসি থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাতে সাবেক ডিবি প্রধান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশনা দেয়। হারুন ছাড়াও তার বাবা-মা, স্ত্রী, ছেলেমেয়ে ও বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দ করতে নির্দেশনা দেওয়া হয়।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন