নিজস্ব প্রতিবেদন ১৫ ডিসেম্বার ২০২৪ ০২:১৮ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আদর্শের ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপস করেনি। জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করব ইনশাআল্লাহ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। কাউকে চাঁদাবাজি করতে দেব না। এটি বন্ধ হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। রাজনীতি এবং চাঁদাবাজি জীবিকা নির্বাহের জন্য হবে না। রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলামী রাজনীতিকে মনে করে ইবাদত। মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত। মানুষ এখন জামায়াতে ইসলামীর আদর্শের দিকে তাকিয়ে আছে।
জামায়াতের এ নেতা বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের অনেক আশা প্রত্যাশা। তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সবাইকে সংগঠনের দাওয়াত ও ইসলামের বাণী পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আসছে। তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশী আগ্রাসন শক্তি আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি দেশের স্বার্থে পতিত স্বৈরাচারী দল ছাড়া সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবো।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান।
সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন। সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার