নিজস্ব প্রতিবেদন ১৫ ডিসেম্বার ২০২৪ ১২:৩৬ পি.এম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজার ৮৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
গত ৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৩৫৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৯৯৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৭৯ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।
বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩০৩ জন। তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি। গ্রেপ্তারকৃতদের ৬০ শতাংশ ইথিওপিয়ান, ৩৮ শতাংশ ইয়েমেনি এবং অন্যান্য দেশের দুই শতাংশ নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ১৭৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২৫ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৭ হাজার ৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৪ হাজার ১৮০ জন পুরুষ এবং দুই হাজার ৭৩০ জন নারী।
গ্রেপ্তারকৃতদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ১৯ হাজার ২৫৮ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ৯ হাজার ৮৯৩ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।
সূত্র: গালফ নিউজ।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না