বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি

নিজস্ব প্রতিবেদন ১৭ ডিসেম্বার ২০২৪ ০১:৩৯ এ.এম

হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি ছবি: সংগৃহীত

‘মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (১৬ ডিসেম্বর) শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় সংগঠক আলী নাছের খান, যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

সারজিস আলম বলেন, ইতিপূর্বে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সুযোগ এসেছিল কয়েকবার। ১৯৪৭ সালে সেই সুযোগ কাজে লাগানো যায়নি। ৭১ সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সংবিধান ধ্বংস করেছিল, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল।

তিনি আরও বলেন, এই মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি। ২৪-এর অভ্যুত্থানের পর আমাদের আবার সুযোগ এসেছে নাগরিক হয়ে ওঠার। ছাত্র-জনতা এবার সেই লক্ষ্যে এগিয়ে যাবে।

সমাপনী বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা একটি দীর্ঘ ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ঘাড়ে দিল্লির হিন্দুত্ববাদী আগ্রাসন নিশ্বাস ফেলছে। এই বিজয় দিবসে আমাদের দুইটি শত্রু থেকে সচেতন থাকতে হবে। দিল্লির হিন্দুত্ববাদী আগ্রাসী শক্তি এবং দিল্লির এক্সটেনশন মুজিববাদ। ঢাকা এই দুই শত্রুকে পরাজিত করে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ২৪-এর বিজয় দিবসে আমরা শপথ নিতে চাই, আমাদের শরীরে যত দিন রক্ত থাকবে, আমরা তত দিন এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না, মুজিববাদ পুনর্বাসন হতে দেব না, চাঁদাবাজি-টেন্ডারবাজি হতে দেব না, বাংলাদেশে কোনো বিশ্বমোড়লদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা বারবার বলি, তোমাদের আছে ক্ষমতা আর টাকা, আমাদের আছে তাজা রক্ত। আমরা নিজেদের জীবন ও রক্তকে বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিলাম।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার