নিজস্ব প্রতিবেদন ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:৫৮ পি.এম
ছবি: সংগৃহীত
বরগুনায় দেশীয় অস্ত্র হাতে এক আওয়ামী লীগ নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই নেতা হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। বরগুনা পৌর শহরের ওই নেতার নিজ বাসভবনের ভেতরে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অস্ত্র হাতে ভাইরাল হওয়া ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা করছেন শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া। এ সময় তার সামনে উপস্থিত লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করেন কিবরিয়া। পরে সেখানে থাকা কয়েকজন তাকে বাধা দিলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তালিমুল ইসলাম পলাশ বলেন, কিবরিয়া একসময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। দুই দলের চরিত্রই সন্ত্রাস, লুটপাট ও দখলবাজি করা। তার যে ভিডিওটি আমরা দেখেছি এটি একটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয়।
বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন