নিজস্ব প্রতিবেদন ২৪ ডিসেম্বার ২০২৪ ০১:৪১ এ.এম
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে রুহের মাগফিরাত কামনা করেন।
সোমবার দুপুরে শহীদ জিয়াউর রহমানের শ্রদ্ধা নিবেদনকালে পারভেজ মল্লিকের সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ড্যাবের নেতা ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপি নেতা কফিল উদ্দিন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি আবদুর রহমান বাবুল, মহিলা দলের ঢাকা জেলা আহ্বায়ক সাবিনা ইয়াছমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান প্রমুখ।
ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজিজুল বারী হেলাল বলেন, দেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে তালবাহানা শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।
হেলাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রে উত্তরণের যে আন্দোলন, দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে আন্দোলন, দেশবিরোধী অপশক্তি ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে স্বাগত জানাচ্ছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে। প্রত্যাশা করি, আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন, সে আন্দোলনেও এই সাবেক ছাত্রনেতাকে আমরা পাশে পাব।
তিনি বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, এসবের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন- আসুন আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সেই ঐক্যে শামিল হই।
দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের সৈনিকরা এ দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের এক সহযোদ্ধা পারভেজ মল্লিক, যিনি একদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার বাবা এবং মা মারা যাওয়ার পরও একবার তাদের মুখ দেখার জন্যও দেশে আসতে পারেননি। মা-বাবার কবরে একমুঠো মাটি দেওয়ার সুযোগও সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দেয়নি।
তিনি বলেন, শুধু পারভেজ মল্লিক নয়, এভাবে সারা বাংলাদেশের বহু গণতন্ত্রকামী মানুষকে দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাদের পরিবারের পাশে দাঁড়াবার সুযোগ থেকে পতিত শেখ হাসিনা বঞ্চিত করেছিল। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সেই প্রিয় সহযোদ্ধা পারভেজ মল্লিক দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে বলে আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার