নিজস্ব প্রতিবেদন ২৪ ডিসেম্বার ২০২৪ ০২:০১ এ.এম
ছবি: সংগৃহীত
শীত আসে শুষ্কতা নিয়ে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায় অনেকটাই। তার প্রভাব পড়ে আমাদের ত্বকে। শীতের সময়ে ত্বকের যেসব সমস্যা খুবই পরিচিত তার মধ্যে একটি হলো পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা। শীতে এমন সমস্যার মুখোমুখি হন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শুরুতেই যত্ন নিলে এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে অবহেলা করে ফেলে রাখলে সমস্যা বাড়বেই। চলুন জেনে নেওয়া যাক শীতে পা ফাটার সমস্যা দূর করার ঘরোয়া উপায়-
১. লেবুর রস ও শ্যাম্পু
পানি গরম করে নিন। এরপর তাতে লেবুর রস ও শ্যাম্পু মিশিয়ে নিন। এবার সেই পানিতে আপনার পা দশ মিনিট ডুবিয়ে রাখুন। দশ মিনিট হয়ে গেলে পায়ের গোড়ালি ভালোভাবে স্ক্রাব করুন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে মুছে নিন। পা শুকানোর পর তাতে ময়েশ্চারাইজার মাখতে ভুলবেন না। এভাবে ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে পা ফাটা দূর হয়ে পা নরম হবে।
২. মোম ও সরিষার তেল
পা ফাটা দূর করতে ব্যবহার করতে পারেন মোম ও সরিষার তেল। সেজন্য মোমবাতি গলিয়ে মোম বের করে নিতে হবে। এরপর তাতে সরিষার তেল মিশিয়ে পায়ে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তারপর তুলে নিন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন।
৩. জুতা ও মোজা ব্যবহার
পা ফাটা দূর করতে চাইলে বন্ধ করতে হবে খালি পায়ে হাঁটার অভ্যাস। বাড়িতেও মোজা ও জুতার পরার অভ্যাস করুন। তবে ঘুমানোর আগে মোজা খুলে রাখুন। এছাড়া বাইরে বের হলে তো জুতা-মোজা পরবেনই।
৪. ময়েশ্চারাইজার এবং বডি লোশন
প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম পানি দিয়ে পা পরিষ্কার নিতে হবে। এরপর পায়ে ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করবেন। এভাবে নিয়মিত ব্যবহার করলে দ্রুতই উপকার পাবেন।
বিশাখাপত্তনমে কয়েকদিন
প্রতিদিন ব্ল্যাক কফি খেলে যা ঘটবে
কিডনি সুস্থ রাখার ৫টি সহজ উপায়
ইউরিক অ্যাসিড কমাতে প্রতিদিন খান এই পুষ্টিকর ড্রাই ফ্রুটস
খালি পেটে যেসব খাবার খাওয়া বিপজ্জনক
খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খাওয়ার উপকারিতা
অজান্তেই ফুসফুসের ক্ষতি করছে যে অভ্যাসগুলো
অফিস সিনড্রোম কাটাবেন যেভাবে
যে ৩ ধরনের খাবার অতিরিক্ত খেলে কমতে পারে আয়ু
সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন কি না বুঝবেন যেভাবে
দাঁড়িয়ে পানি পান করলে যা ঘটে
কখন গোসল করা ঘুম ও স্বাস্থ্যের জন্য উপকারী
পুরুষদের ক্যানসারের ঝুঁকি কেন বেশি?
প্রতিদিন বই পড়ার যে ৬টি উপকারিতা রয়েছে
চা-য়ে চিনির বিকল্প হতে যে ৫টি জিনিস!
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এড়িয়ে চলবেন যে খাবারগুলো
অতিরিক্ত গ্রিন টি খেলে যা হতে পারে
গাজর খেলে যে গুরুতর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায়
মাত্র ৪ সপ্তাহে চিনি ছাড়লে শরীরে যে পরিবর্তন আসতে পারে
শারদীয় উৎসবের আমেজে ‘মিরা’র আঙিনায় চারদিনব্যাপী মেলা
প্রাকৃতিক মিষ্টি চাইলে খেজুরই সেরা
প্রতিদিন যে কারণে খাবেন 'শসার সালাদ'
সকালে ঘুম থেকে উঠেই ব্ল্যাক কফি খেলে যা হবে!
চিয়া সিডের সঙ্গে যে খাবারগুলো খেলেই বিপদ
যে কারণে খাওয়ার সাথে সাথে পানি পান করে ভুল করছেন
কোলন ক্যান্সার প্রতিরোধে ৪টি সুপার সবজি
সুস্থ থাকতে কোলেস্টেরল নিয়ন্ত্রণ জরুরি
স্বাস্থ্যকর খাবার খেলেও কেন হয় হজমের সমস্যা?
প্রতিদিন একটি পেঁপে, স্বাস্থ্যকর অন্ত্রের চাবিকাঠি
সিলিন্ডার বিস্ফোরণ রোধে সাতটি জরুরি নিয়ম