নিজস্ব প্রতিবেদন ১৮ সেপ্টেম্বার ২০২৪ ১০:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে আজ বুধবার ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে দল হিসেবে ভারত যে কাউকে ভয় পায়না সেটি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, তবে সম্মান করেন বাংলাদেশকে। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম টেস্ট সিরিজ।
আসন্ন সিরিজে নিজের অভিব্যক্তি জানিয়ে গম্ভীর বলছিলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’
তবে ভারত নিজেদের নিয়েই ভাবছে বলে জানালেন গম্ভীর, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগেও যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’
প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জিতেছে বাংলাদেশ। সেই জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তাদের কথাও বিবেচনায় রেখেছেন গম্ভীর, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে তাদের। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত চেন্নাইয়ের লাল পিচে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের