সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

হত্যাকাণ্ডের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ম্লান হবে

নিজস্ব প্রতিবেদন ১৯ সেপ্টেম্বার ২০২৪ ০১:৪১ পি.এম

হত্যাকাণ্ডের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ম্লান হবে ছবি: সংগৃহীত

আইনের শাসন কায়েম করে জুলাই হত্যাকাণ্ডের অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের নিশ্চয়তা প্রদান না করলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ড. ইউনূসের অনেক সুনাম আছে। আমরা সেই সুনামের প্রতিফলন দেখতে চাই।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে গণ-আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, ভয়ংকর জুলাইয়ে নারকীয় গণহত্যার অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সবার সমর্থন আছে। কিন্তু তাদের কাজের গতি যদি ধীরে হয় তাহলে এ দেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন। আপনারা একটি বিপ্লবী সরকার।

বিএনপির এই নেতা বলেন, শহীদ মাহামুদুর রহমান সৈকত নিজের জীবন দিয়ে আমাদের মুক্ত বাতাসে নিয়ে এসেছে। সে একজন ভালো ছাত্র ছিল। ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। অথচ তার আগেই বিদায় নিতে হয়েছে। তার বিদায় স্বাভাবিক ছিল না। তার মতো শহীদদের জীবনের আত্মত্যাগের মধ্য দিয়ে গোটা জাতি কারাগার থেকে বেরিয়ে বিশুদ্ধ বাতাস নিতে পারছে।

শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য কী এত রক্ত, এত লাশের দরকার ছিল প্রশ্ন রাখেন রিজভী। তিনি বলেন, এই বাচ্চাদের লাশ দেখে তিনি খুশি হয়েছিলেন! আজ তার একটি ছবি ভাইরাল হয়েছে। তিনি এবং তার মেয়ের সঙ্গে দিল্লিতে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন। কতটা নির্লজ্জ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার