বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ফ্ল্যাট কিনেছেন নাছিম, ঘুরে বেড়ান টয়োটাতে

নিজস্ব প্রতিবেদন ০৫ মে ২০২৫ ০৭:৫১ এ.এম

ফ্ল্যাট কিনেছেন নাছিম, ঘুরে বেড়ান টয়োটাতে ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভারতে পালিয়ে যান। শুরুতে তিনি আশা করেছিলেন, দুই-এক মাসের মধ্যেই দেশে ফিরতে পারবেন। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে ক্ষমতায় বসার পর তার সেই আশা ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি।

দেশের একটি গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি এবং দেশ থেকে পাচার করা অর্থে গড়ছেন সম্পদ। বিনিয়োগ করে চলেছেন নতুন নতুন ব্যবসায়।

স্থানীয় সূত্রগুলো প্রতিবেদন তৈরির প্রতিবেদককে জানিয়েছে, কলকাতার তপসিয়া সায়েন্স সিটি বাইপাসের পাশে সানফ্লাওয়ার গার্ডেন আবাসন প্রকল্পে একটি দৃষ্টিনন্দন ফ্ল্যাট কিনেছেন নাছিম। ফ্ল্যাটটির অবস্থান ১৮ সি ব্লকে এবং এর মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ রুপি।

শুধু বাসস্থানই নয়, ব্যবসার ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। স্থানীয় রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে ব্যবসা সম্প্রসারণ করছেন। কলকাতার একজন প্রভাবশালী আমলা, যিনি নিজেও সানফ্লাওয়ার গার্ডেনে থাকেন, তিনি জানান—নাছিম এখন সেখানকার স্থায়ী বাসিন্দা।

ওই আমলা জানান, প্রথমে তিনি বুঝতে পারেননি, তার প্রতিবেশী একজন বাংলাদেশি রাজনীতিবিদ। পরে ভাষার টানে এবং কথাবার্তার ভঙ্গিতে নিশ্চিত হন তিনি।

ওই সরকারি কর্মকর্তার সহায়তায় প্রতিবেদক যখন ১৮ সি ব্লকের সামনে পৌঁছান, তখন ফ্ল্যাটের দরজায় বেল টিপে জানানো হয়, নাছিম ফ্ল্যাটে নেই—তিনি পার্ক সার্কাসে গেছেন। পরে ওই কর্মকর্তার ফ্ল্যাটে বসে অপেক্ষা করতে হয়। আলাপচারিতার একপর্যায়ে তিনি জানান, তার ‘বাংলাদেশি বন্ধু’র নাম বাহাউদ্দিন নাছিম, যিনি একসময় ঢাকার সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা। গুগলে খোঁজ নিয়েই মিলল সেই তথ্যের সত্যতা।

ওই সরকারি কর্মকর্তা জানান, কলকাতায় পাড়ি জমানোর পর প্রথমে হায়াত হোটেলে উঠেছিলেন নাছিম। তখনও তিনি ভাবতেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দেশে ফিরে যাবেন। কিন্তু সময় গড়াতে থাকায় এবং বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় শক্ত অবস্থান নেওয়ায় তিনি বুঝতে পারেন, ফিরে যাওয়া সহজ হবে না। তাই সিদ্ধান্ত নেন এখানেই থেকে যাওয়ার এবং ‘থ্রি বিএইচকে’ বিলাসবহুল একটি ফ্ল্যাট কেনেন।

এছাড়া, কলকাতায় বিভিন্ন ব্যবসায় হাত দিয়েছেন নাছিম। জানা গেছে, সরকারদলীয় নেতা ফয়েজ আহমেদ খানকে কাজে লাগিয়ে বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ করেছেন তিনি। ‘কলিম রিয়ালটি’ নামে একটি ফ্ল্যাট তৈরির কোম্পানিতেও বিনিয়োগ করেছেন, যেটিতে মূলত কালো টাকাই খাটানো হয়েছে।

স্থানীয় সূত্র বলছে, নাছিম বর্তমানে টয়োটা গাড়িতে ঘুরে বেড়ান পার্ক সার্কাস, নিউটাউন ও রাজারহাট এলাকায়। তার পরিচালনায় থাকা ব্যবসাগুলো এবং ওই সরকারি কর্মকর্তার সঙ্গে সম্পর্ক দেখেই স্পষ্ট হয়, কলকাতায় পলাতক আওয়ামী লীগ নেতারা শুধু লুকিয়ে নেই, বরং এখানকার আমলা ও রাজনীতিবিদদের সহায়তায় তারা নিজেদের প্রভাব বিস্তার করছে।সংবাদকর্মীর সঙ্গে দেখা করার কথা থাকলেও শেষমেশ তা হয়নি। অপেক্ষার কিছুক্ষণ পরেই ওই কর্মকর্তার মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বুঝে ফেলেন, একজন সাংবাদিককে নিয়ে তার সঙ্গে দেখা করাতে এসেছেন সেই সরকারি বন্ধু। সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয়, দেখা করা সম্ভব নয়। এভাবেই শেষ হয় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিমের সাক্ষাৎপ্রচেষ্টা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার