বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

নিজস্ব প্রতিবেদন ২০ সেপ্টেম্বার ২০২৪ ০৩:২০ এ.এম

এক বছরের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল।

সর্বশেষ এই হামলাকে গত প্রায় এক বছরের মধ্যে লেবাননে চালানো ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরও না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে। পশ্চিমাদের পক্ষ থেকে সংযমের আহ্বানের মধ্যে হওয়া এই হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলেছে।

হোয়াইট হাউস বলেছে, সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটিই জরুরি। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেনও। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এক ব্রিফিংয়ে বলেছেন, সংঘাত ও উত্তেজনার ‘সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র।

রয়টার্স বলছে, হিজবুল্লাহর যোগাযোগের যন্ত্রে বিস্ফোরক বসিয়ে ইসরায়েলের সমন্বিত হামলায় দু’দিনে লেবাননে অন্তত ৩৭ জন নিহত ও আরও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মূলত যোগাযোগের যন্ত্রে ইসরায়েলের হামলার পর লেবাননজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

দেশটির অনেক নাগরিক এখন বিস্ফোরণের আশঙ্কায় তাদের মোবাইল ফোন থেকেও দূরে থাকছেন। এমন অবস্থায় লেবাননের দক্ষিণাঞ্চলজুড়ে এই বিমান হামলার ঘটনা ঘটল।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তাদের যুদ্ধবিমানগুলো দুই ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট-লঞ্চার ব্যারেলে আঘাত করেছে যেগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হতো।

লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯ টার পর দক্ষিণ লেবাননে ৫২টিরও বেশি হামলা চালানো হয়েছে। লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছরের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর এটিই সবচেয়ে তীব্র বিমান হামলা।

হামলার ঘটনার পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর ওপরে আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে এবং বলেছে, বৃহস্পতিবার সারাদিনে তাদের চালানো হামলায় প্রায় ১০০টি রকেট লঞ্চার এবং দক্ষিণ লেবাননে অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার এক টিভি ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, গত মঙ্গলবার এবং বুধবার ডিভাইস বিস্ফোরণের ঘটনা ‘সমস্ত রেড লাইন অতিক্রম করেছে’। তিনি বলেছেন, ‘সমস্ত নিয়ন্ত্রণ, আইন এবং নৈতিকতার বাইরে চলে গেছে শত্রু। এই আক্রমণগুলোকে যুদ্ধাপরাধ বা যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করা যেতে পারে।’

পেজার এবং রেডিও বিস্ফোরণের বিষয়ে ইসরায়েল সরাসরি মন্তব্য করেনি। যদিও নিরাপত্তা সূত্রগুলো বলছে, হামলাটি সম্ভবত ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের মাধ্যমে পরিচালিত হয়েছে।

এছাড়া জাতিসংঘে লেবাননের মিশন বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে দেওয়া এক চিঠিতে বলেছে, ইসরায়েল ইলেকট্রনিক বার্তা ব্যবহার করে এবং লেবাননে পৌঁছানোর আগে এগুলোতে বিস্ফোরক রাখার মাধ্যমে ডিভাইসগুলোর বিস্ফোরণের জন্য দায়ী।

লেবাননের এই বিস্ফোরণ নিয়ে শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলের ‘আগ্রাসন’ ও ‘প্রযুক্তিগত যুদ্ধ’ বন্ধে দৃঢ় অবস্থান নিতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না