নিজস্ব প্রতিবেদন ২০ সেপ্টেম্বার ২০২৪ ০৩:২৮ এ.এম
ছবি: সংগৃহীত
ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল ইংল্যান্ড। ইনিংসের প্রথম ৩০ ওভারেই দুইশ রানের মাইলফলক স্পর্শ করে তারা। তাতে মনে হয়েছিল, এখান থেকে ৪০০ রান করাটা অসম্ভব কিছু না। তবে ১৯ রানের মধ্যে ডাকেট ও ব্রুককে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মার্নাস ল্যাবুশেন। তারপরও তিনশোর্ধ্ব রানের সংগ্রহ পায় ইংলিশরা।
ওয়ানডেতে যেকোনো উইকেটেই এই সংগ্রহ চ্যালেঞ্জিং। তবে ট্রাভিস হেডের তাণ্ডবে সেটা হয়ে গেল মামুলি। এই ওপেনারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩৬ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া, ম্যাচ জিতে নেয় তারা ৭ উইকেটে।
গতকাল বৃহস্পতিপার (১৯ সেপ্টেম্বর) ট্রেন্ট ব্রিজে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। তবে তিনে নামা স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দেন হেড। স্মিথের পর ক্যামেরন গ্রিনকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন হেড। আর সর্বশেষ ল্যাবুশেনকে নিয়ে অবিচ্ছিন্ন ১৪৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন তিনি।
দলকে জিতিয়ে হেড যখন মাঠ ছাড়েন, তিনি তখন ১৫৪ রানে অপরাজিত। এই রান হেড করেছেন ২০টি চার ও ৫টি ছয়ে। ৭ চার ও ২ ছয়ে লাবুশেন অপরাজিত ছিলেন ৭৭ রান করে। দুজন মিলে ১৪৮ রানের জুটি গড়েছেন মাত্র ১০৭ বলে।
এর আগে ডাকেটের ব্যাটে ভর করে তিনশ পেরোনো সংগ্রহ পায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯১ বলে ৯৫ করেন এই ওপেনার। তাছাড়া ৫ চার ও ২ ছয়ে উইল জ্যাকসের ব্যাট থেকে এসেছে ৫৬ বলে ৬২ রান। হ্যারি ব্রুক করেছেন ৩১ বলে ৩৯ রান।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের