নিজস্ব প্রতিবেদন ২৪ আগষ্ট ২০২৫ ০৯:০৩ এ.এম
ছবি: সংগৃহীত
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিখিলের ব্যবসা পরিচালনা করছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি শাহাবুদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে বোরাক পরিবহন। এই পরিবহনের পরিচালক মতলব উপজেলা যুবলীগ নেতা ফেরদৌস। বোরাক পরিবহনের মালিক যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিখিলের আত্মীয় ফেরদৌস। ৫ আগস্টের আগে বোরাক পরিবহন নিখিলের নামে চলতো।
দাউদকান্দি এলাকার কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় যুবদল নেতা সাহাবুদ্দিনের ছত্রছায়ায় ফেরদৌস এই বোরাক পরিবহন পরিচালনা করছে। বিআরটিসির বাস মান ভালোভাবে ধরে রাখলেও এই বোরাক পরিবহনের চালুর কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে গেলেও তাদের ব্যবসা-বাণিজ্যের দায়িত্ব নিয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন। অনুসন্ধানে জানা যায়, নিখিলের ভাগিনা ফেরদৌসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মাইনুদ্দিনের। সেই সূত্রেই ভিপি শাহাবুদ্দিন নিখিলের পরিবহন ব্যবসার দায়িত্ব নিয়েছেন। জানা গেছে, এখান থেকে মাসিক লভ্যাংশ পাঠিয়ে দেয়া হয় মাইনুল হোসেন নিখিলের কাছে।
সূত্রে জানা গেছে, বোরাক পরিবহন অবৈধভাবে মহাসড়কে চলাচল করছে। নিখিল তার ক্ষমতা ব্যবহার করে পরিবহনটি চালিয়েছে। কিন্তু ৫ আগস্টের পরও যুবদল নেতা শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে চলছে এই বোরাক পরিবহন। যদিও এটি চলাচলের কোনো অনুমতি নেই ।
গৌরীপুর বাসস্ট্যান্ডের একজন কর্মচারী জানান, নাম প্রকাশের কারণে কুখ্যাত সন্ত্রাসী শামীম ওসমানের শান্তি পরিবহনের গাড়িগুলো অন্যান্য রোডে চলাচল করতে পারছে না। এ কারণে মোড়ক পরিবর্তন করে বোরাক নামে দাউদকান্দি থেকে গুলিস্তান রোডে অবৈধভাবে বাসগুলো চলাচল করছে।
মো. কাউসার মোল্লা দাউদকান্দি থানায় অভিযোগ করে বলেন, গুলিস্তান এবং গৌরীপুর প্রান্তে ব্যক্তিমালিকাধীন অবৈধ রুট পারমিটবিহীন বাস পরিচালনা করায় বিআরটিসি বাস চলাচলে ব্যাহত হচ্ছে। কিছু অবৈধ ব্যবসায়ী এসব কাজ করছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, রুট পারমিটবিহীন বোরাক পরিবহন অবৈধভাবে ঢাকা থেকে গৌরীপুর রোডে চলাচল করছে । এ বিষয়ে আমরা অতিরিক্ত আইজিপিকে (হাইওয়ে) জানিয়েছি।
যুবলীগ নেতার পরিবহন চলাচল আপনার নিয়ন্ত্রণে চলছে, এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন বলেন, এগুলো মিথ্যা কথা। যুবলীগের কারো সাথে আমার সম্পর্ক নেই।
কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী বলেন, ঢাকা থেকে এই পরিবহন চলাচল করে। উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ অভিযান পরিচালনা করলে আমরা সহায়তা করবো। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারে না।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন