নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৯:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে একটি দোকানে ঢুকে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক ও যুবদল নেতা রিপন চন্দ্র দাস।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস এ বিষয়ে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিপন চন্দ্র দাস হঠাৎ করে দোকানে ঢুকে চেয়ারে বসা শিপনকে মারধর করছেন।
এ সময় দোকানের মালিক পল্লি চিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে রিপন তার দিকেও তেড়ে আসেন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেয়। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।
হামলার শিকার শিপন চন্দ্র দাস বলেন, ‘আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদারবাড়িতে দুর্গাপূজা হয়। সেই পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা করে। পরে বিচার চাইলে আবারও মারধরের হুমকি দেয়। সে দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
দোকানের মালিক ছোটন চন্দ্র দাস বলেন, ‘রিপন হঠাৎ দোকানে ঢুকে শিপনকে মারধর শুরু করে। আমি বাধা দিলে আমাকেও মারার চেষ্টা করে এবং বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।’
রিপন চন্দ্র দাস হাতিয়ার চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের দিলীপ চন্দ্র দাসের ছেলে। তিনি পূজা উদ্যাপন ফ্রন্ট ছাড়াও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক।
অভিযোগের বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ‘রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার বার্তা/রাজা
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন